ইয়েমেনে জেলখানায় সৌদি হামলায় নিহত ৬০, ইরানের নিন্দা
https://parstoday.ir/bn/news/iran-i73285-ইয়েমেনে_জেলখানায়_সৌদি_হামলায়_নিহত_৬০_ইরানের_নিন্দা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি  ইয়েমেনের ধামার প্রদেশের জেলখানায় সৌদি গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১২:০৩ Asia/Dhaka
  • মুসাভি
    মুসাভি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি  ইয়েমেনের ধামার প্রদেশের জেলখানায় সৌদি গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি আজ (রোববার) তেহরানে সংবাদ সম্মেলনে বলেছেন, ধামারের যে জেলখানায় সৌদি বাহিনী হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি'র স্বীকৃতিপ্রাপ্ত এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা কয়েক দফা জেলাখানাটি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, জেলখানায় বোমা বর্ষণের ঘটনা সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন যুদ্ধাপরাধ এবং এর  মধ্যদিয়ে তাদের অপরাধের কালো তালিকায় আরও একটি জঘন্য ঘটনা যোগ হলো।

 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের জঘন্য হত্যাযজ্ঞ ঘটাতে আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলোর অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং ইয়েমেনের জনগন এসব অপরাধের জন্য পাশ্চাত্যের দেশগুলোকেও দায়ী বলে মনে করে।  

শনিবার রাতে ধামারের জেলখানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৬০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।