ব্রিটিশ তেল ট্যাংকারের ৭ ক্রুকে মুক্তি দিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73374-ব্রিটিশ_তেল_ট্যাংকারের_৭_ক্রুকে_মুক্তি_দিয়েছে_ইরান
পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের সাত ক্রুকে মুক্তি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বুধবার) এ ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানিয়েছেন, মানবিক প্রেক্ষাপট থেকে ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৪:০৩ Asia/Dhaka
  • ইরানের হাতে আটক ব্রিটিশ তেলবাহী জাহাজ স্টেনা ইমপেরো
    ইরানের হাতে আটক ব্রিটিশ তেলবাহী জাহাজ স্টেনা ইমপেরো

পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আটক ব্রিটিশ তেল ট্যাংকারের সাত ক্রুকে মুক্তি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বুধবার) এ ঘোষণা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানিয়েছেন, মানবিক প্রেক্ষাপট থেকে ব্রিটিশ জাহাজের কয়েকজন ক্রুকে মুক্তি দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুসাভি বলেন, এসব ক্রু এবং জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই বরং জাহাজটি ইরানের পানির সীমালঙ্ঘন করেছিল বলেই জাহাজ আটক করা হয়েছে। তখন স্বাভাবিকভাবেই এসব ক্রুকে আটক করা হয়।

ইরানী মুখপাত্র আরো জানান, ব্রিটিশ এসব ক্রু’র ব্যাপারে কিছু তদন্ত চালিয়ে এবং তাদের লাইসেন্স পরীক্ষা-নিরীক্ষা করার পর কোনো কোনো ক্রুকে তাদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ দেয়া হয়েছিল।

সাইয়্যেদ আব্বাস মুসাভি 

গত ১৯ জুলাই ৩০ হাজার টন তেল বহনকারী জাহাজ স্টেনা ইমপেরোকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হরমুজ প্রণালী থেকে আটক করেছিল। তার আগে এ জাহাজটি পারস্য উপসাগরে ইরানের একটি মাছধরার ট্রলারকে ধাক্কা দেয়।

জাহাজ মুক্তির খবরে এর মালিক উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আমরা আশা করি বাকি ক্রুদের ইরান শিগগিরই মুক্তি দেবে এবং তারা তাদের পরিবারের সঙ্গে শিগগিরই মিলিত হবেন।”#

পার্সটুডে/এসআইবি/৪