আমেরিকাকে সতর্ক করেছে ইরান: আগ্রাসন হলে পাল্টা জবাব হবে
https://parstoday.ir/bn/news/iran-i73767-আমেরিকাকে_সতর্ক_করেছে_ইরান_আগ্রাসন_হলে_পাল্টা_জবাব_হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনোরকমের সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাবের মুখে পড়তে হবে। সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে এই হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১৪:২০ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনোরকমের সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাবের মুখে পড়তে হবে। সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে এই হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে।

ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে থাকে সুইস দূতাবাস এবং তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তেহরান এই নোট পাঠিয়েছে।

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা ড্রোন হামলা চালানোর পর আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছে। এরপর ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এই হুঁশিয়ারি বার্তা দেয়া হলো।

আনুষ্ঠানিক বার্তায় ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সুইস দূতাবাসে ইরানের পক্ষ থেকে ওই নোট হস্তান্তর করা হয়। এতে ইরান খুব স্পষ্ট করে বলেছে, তেহরানের বিরুদ্ধে কোনো রকমের সামরিক হামলা করার চেষ্টা হলে তার তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়া হবে এবং সে জবাব হামলার উৎসস্থলে সীমাবদ্ধ থাকবে না।#

পার্সটুডে/এসআইবি/১৮