কম্ব্যাট ড্রোন তৈরিতে ইরান শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে: জেনারেল
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, কমব্যাট বা যুদ্ধ ড্রোন বানানোর ক্ষেত্রে তার দেশ বিশ্বের শীর্ষ ৫টি দেশের মধ্যে রয়েছে।
তিনি আজ (শনিবার) বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার ৪০ বছর পর আমরা নানা ক্ষেত্রে চমৎকার উন্নতি করেছি তবে এর মধ্যে ড্রোন বানানোর ক্ষেত্রে ইরান বিশ্বের শীর্ষ ৫ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে।
জেনারেল আমির আলী হাজিজাদেহ আরো বলেন, “আমরা এর বাইরে রাডার তৈরির ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে এর প্রমাণ হচ্ছে আমেরিকার এমকিউ-৪ ড্রোন ভূপাতিত করা। এর পাশাপাশি আমরা মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি।”
গত জুন মাসে ইরানের সামরিক বাহিনী আমেরিকার গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে। তার অবশিষ্টাংশ আজ জনগণের সামনে উন্মুক্ত করা হয়। সেই অনুষ্ঠানে জেনারেল হাজিজাদেহ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সমস্ত ঘটনা থেকে শত্রুদের শিক্ষা নেয়া উচিত এবং তাদের যুদ্ধ-বিষয়ক বাগাড়ম্বর বন্ধ করা উচিত।#
পার্সটুডে/এসআইবি/২১