ইরানে সেনাবাহিনীর আকস্মিক মহড়া শুরু; শত্রুকে দেওয়া হবে দাঁতভাঙা জবাব
https://parstoday.ir/bn/news/iran-i74332-ইরানে_সেনাবাহিনীর_আকস্মিক_মহড়া_শুরু_শত্রুকে_দেওয়া_হবে_দাঁতভাঙা_জবাব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (বুধবার) থেকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়া উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka
  • আজকের মহড়ার দৃশ্য
    আজকের মহড়ার দৃশ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ (বুধবার) থেকে পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়া উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি।

এতে উন্নত ট্যাংক, কামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরণের উন্নত অস্ত্র অংশ নিচ্ছে। শত্রুর মোকাবেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে।

আজকের মহড়ার দৃশ্য

উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাভি বলেছেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। শত্রুদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশ সীমা হচ্ছে সেনাবাহিনীর রেড লাইন। ইরানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসনের কঠোর ও দাঁতাভাঙা জবাব দেওয়া হবে।

আজকের মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মধ্যরাতে হঠাৎকরে মহড়ার বিষয়টি অবহিত করা হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তারা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়।

হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে যাতে কোনো ধরণের ইতস্তত ছাড়াই দেশকে রক্ষার পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়া যায় সাধারণত সে লক্ষ্যেই এ ধরণের মহড়া চালানো হয়ে থাকে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।