ইরানি জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i74394-ইরানি_জনগণের_ওপর_যুদ্ধ_চাপিয়ে_দিয়েছে_আমেরিকা_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা ইরানি জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। কাজেই এ নিষেধাজ্ঞার মাধ্যমে প্রকারান্তরে ইরানি জনগণের ওপর যুদ্ধের বোঝা চাপিয়ে দিয়েছে ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১২, ২০১৯ ০৩:০৫ Asia/Dhaka
  • ইরানি জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা ইরানি জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। কাজেই এ নিষেধাজ্ঞার মাধ্যমে প্রকারান্তরে ইরানি জনগণের ওপর যুদ্ধের বোঝা চাপিয়ে দিয়েছে ওয়াশিংটন।

তিনি শুক্রবার রাতে তুরস্কের টিআরটি নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। জারিফ বলেন, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন নিয়েছে তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের শামিল।তিনি বলেন, ইরানের নিরীহ জনগণের ওপর চাপ সৃষ্টি করে আমেরিকা তার অশুভ রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইনে রাজনৈতিক উদ্দেশ্যে বেসামরিক নাগরিকদের সঙ্গে সহিংস আচরণের নাম অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং আমেরিকা এখন ইরানের নীতিতে পরিবর্তন আনার জন্য এই জঘন্য পন্থা বেছে নিয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘যুদ্ধাপরাধ’ সম্পর্কে কোনো ধারনা নেই; কাজেই এই কাজের জন্য তিনি একজন আইনজীবী নিয়োগ করলে ভালো হয়।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।