বিরোধ মীমাংসার জন্য সৌদি আরব সফর করতে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i74665-বিরোধ_মীমাংসার_জন্য_সৌদি_আরব_সফর_করতে_প্রস্তুত_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিরোধ মীমাংসার জন্য তিনি সৌদি আরব সফরে প্রস্তুত আছেন। আল-মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৯ ০৯:৫১ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিরোধ মীমাংসার জন্য তিনি সৌদি আরব সফরে প্রস্তুত আছেন। আল-মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জারিফ বলেছেন, ইসলামি ইরান ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য যেকোনো বাস্তবসম্মত উদ্যোগকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে তিনি রিয়াদ সফর করতেও প্রস্তুত আছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান প্রথম থেকেই ইয়েমেনের মজলুম জাতির পাশে রয়েছে এবং ইরান মনে করে ইয়েমেন যুদ্ধের অবসান ঘটানো মানেই হলো ইয়েমেনি জাতিকে সহযোগিতা করা।

তিনি আরও বলেন, ইয়েমেন পরিস্থিতির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ইরানের যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরান এই অঞ্চলে উত্তেজনা হ্রাসের যেকোনো বাস্তবসম্মত পদক্ষেপকে স্বাগত জানায় এবং ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য যেকোনো পদক্ষেপের প্রতি ইরান পরিপূর্ণ সহযোগিতা দেবে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।