ন্যাম সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i74739-ন্যাম_সম্মেলনে_যোগ_দিতে_আজারবাইজানে_ড._রুহানি
জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) আজারবাইজান গেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আগামীকাল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৯ ১৬:২৮ Asia/Dhaka
  • ড. রুহানি
    ড. রুহানি

জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) আজারবাইজান গেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আগামীকাল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ'র আমন্ত্রণে তিনি ন্যাম সম্মেলনে অংশ নিচ্ছেন। ন্যাম সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন রুহানি।

এছাড়া শীর্ষ সম্মেলনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলন শেষে আগামীকাল রাতেই তিনি দেশে ফিরবেন।

এই সফরের মধ্যদিয়ে আজারবাইজানের সঙ্গেও ইরানের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এরিমধ্যে দুই দেশ বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারকে সই করেছে। ন্যাম হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। ১২০টি দেশ এই সংগঠনের সদস্য।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।