ইরাকের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরান: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i74790-ইরাকের_চলমান_পরিস্থিতি_গভীরভাবে_পর্যবেক্ষণ_করছে_ইরান_মুখপাত্র
প্রতিবেশী ইরাকের চলমান পরিস্থিতি ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে বহু মানুষ হতাহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৯ ০৩:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

প্রতিবেশী ইরাকের চলমান পরিস্থিতি ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে বহু মানুষ হতাহত হয়েছে।

মুসাভি শনিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে ইরাকে চলমান সহিংসতায় জীবন ও সম্পদের ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। ইরাকের সরকার ও জনগণ পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার মাধ্যমে চলমান সংকট থেকে বেরিয়ে আসতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরাকি জনগণের ন্যায়সঙ্গত দাবি দাওয়া মেনে নেয়ার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে তিনি বলেন, জনগণের স্বতস্ফূর্ত বিক্ষোভকে হরণ করে কিছু স্বার্থান্বেষী মহল ইরাক পরিস্থিতিতে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ইরান অত্যন্ত সতর্কতা ও স্পর্শকাতরতা দিয়ে ইরাকের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান সাইয়্যেদ মুসাভি।

ইরান তার ‘ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ’ ইরাকের যেকোনো সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।তিনি বলেন, ২০০৩ সালে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের পতনের পর থেকে সব সময় ইরাকের সরকার ও জনগণের পাশে ছিল ইরান।

ইরাকে গত কয়েকদিন ধরে বেকারত্বের অবসান ও প্রশাসনে দুর্নীতি রোধসহ আরো কিছু দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বাগদাদ সরকার বিক্ষোভকারীদের দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাস দেয়া সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে। কিছু মহল নাশকতামূলক তৎপরতা চালিয়ে ইরাকে সহিংসতা জিইয়ে রাখার চেষ্টা করছে বলে দেশটির সচেতন নাগরিকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।