অজ্ঞাত পরিচয় ড্রোন ভূপাতিত করেছে ইরান
নভেম্বর ০৮, ২০১৯ ১৬:৫৮ Asia/Dhaka
-
ইরানি ক্ষেপণাস্ত্রের ফাইল ছবি
ইরান আজ (শুক্রবার) একটি অজ্ঞাত পরিচয় ড্রোনকে ভূপাতিত করেছে। মেরসাদ নামের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ওই ড্রোন ভূপাতিত করা হয়।
ইরানের খুজিস্তান প্রদেশের পারস্য উপসাগর তীরবর্তী বন্দর মা'শাহরের আকাশ থেকে অজ্ঞাত পরিচয় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে এ ড্রোনের প্রকৃতি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয় নি।
অবশ্য বন্দরের সীমানার মধ্যে ঢোকার পরই একে ভূপাতিত হয়েছে বলে জানানো হয় এবং ড্রোনটি বন্দর এলাকার মধ্যেই পড়েছে। ড্রোনটিকে ভূপাতিত করার জন্য বন্দরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাদকে সক্রিয় করা হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ