ইসরাইলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75327-ইসরাইলকে_যুদ্ধবিরতি_মানতে_বাধ্য_করায়_ফিলিস্তিনি_জাতিকে_অভিনন্দন_জানাল_ইরান
ইহুদিবাদী ইসরাইলের ওপর যুদ্ধবিরতির শর্ত চাপিয়ে দিতে সক্ষম হওয়ায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে অভিনন্দন জানিয়েছে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৯ ০৬:৫৮ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইহুদিবাদী ইসরাইলের ওপর যুদ্ধবিরতির শর্ত চাপিয়ে দিতে সক্ষম হওয়ায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোকে অভিনন্দন জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (রোববার) ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিহাদ আন-নাখালা’র সঙ্গে এক টেলিফোনালাপে এই অভিনন্দন জানান। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ মানুষের ওপর ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানান। 

ইহুদিবাদী ইসরাইল গত সপ্তাহে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ইসলামি জিহাদ আন্দোলনের একজন শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করে। এর প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ অবস্থায় মিশরের মধ্যস্থতায় ইসলামি জিহাদ আন্দোলনের শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেল আবিব।

এসব শর্তের মধ্যে রয়েছে গাজা উপত্যকায় টার্গেটেট কিলিং বন্ধ করা, গাজা-ইসরাইল সীমান্তে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা যে বিক্ষোভ সমাবেশ করেন তাতে হামলা না চালানো এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যাপারে তেল আবিব এর আগে যে চুক্তিতে সই করেছিল তা বাস্তবায়ন করা।

জিহাদ আন্দোলনের এসব শর্ত মেনে বৃহস্পতিবার সকালে কুদস দখলদার ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে। মিশর এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।