চূড়ান্ত জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার পা কেটে দেওয়া হবে: হাসান রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i76553-চূড়ান্ত_জবাবে_পশ্চিম_এশিয়ায়_আমেরিকার_পা_কেটে_দেওয়া_হবে_হাসান_রুহানি
ইরানের প্রেসিডেন্ট মার্কিন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইআরজিসি'র দেওয়া দাঁত ভাঙা জবাব প্রসঙ্গে বলেছেন: তাঁর ভাষায় -'মার্কিন অপরাধযজ্ঞের চূড়ান্ত জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার কেটে দেওয়া হবে'। এ কথা বলে জনাব রুহানি মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিনীদের শেকড় উপড়ে ফেলার কথাই বুঝিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ০৮, ২০২০ ১৪:৪৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি
    প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট মার্কিন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইআরজিসি'র দেওয়া দাঁত ভাঙা জবাব প্রসঙ্গে বলেছেন: তাঁর ভাষায় -'মার্কিন অপরাধযজ্ঞের চূড়ান্ত জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার কেটে দেওয়া হবে'। এ কথা বলে জনাব রুহানি মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিনীদের শেকড় উপড়ে ফেলার কথাই বুঝিয়েছেন।

ড. হাসান রুহানি আজ মন্ত্রীসভার বৈঠকে বলেন, ইরাকে জেনারেল সোলাইমানিকে  তাঁর সহযোদ্ধাসহ হত্যার ঘটনা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন মার্কিন সন্ত্রাসী বাহিনী ওই হত্যাকাণ্ড চালিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

রুহানি বলেন, ইরানি জেনারেলকে হত্যা করে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছে। জেনারেল সোলাইমানি কেবল একজন সামরিক কমান্ডারই ছিলেন না বরং তিনি ছিলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংগঠন ও কর্মকর্তার সঙ্গে রাজনৈতিক সংলাপ করার মতো একজন শক্তিশালী ও কৌশলী ব্যক্তিত্ব। তিনি খুব হিসাব নিকাশ করে কাজ করতেন এবং কোনোভাবেই উগ্রপন্থা গ্রহণ করতেন না। ইরানের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, বায়তুল মোকাদ্দাসের স্বাধীনতা, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজ নিজ দেশের ওপর নির্ভরতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতাই ছিল শহীদ কাসেম সোলাইমানির লক্ষ্য।

শহীদ কাসেম সোলাইমানি

আমেরিকাকে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে আসল জবাব দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা যদি এরপরও কোনোরকম অপরাধী কর্মকাণ্ড করে তাহলে এরচেয়েও কঠোর জবাব পাবে।

আজ ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-আনবার প্রদেশের মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদে'ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।