জাতীয় ঐক্যের কারণে ইরানকে পরাজিত করতে পারে নি আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i77225-জাতীয়_ঐক্যের_কারণে_ইরানকে_পরাজিত_করতে_পারে_নি_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের জনগণের ভেতরে ঐক্য থাকার কারণে ইরানকে পরাজিত করতে পারে নি আমেরিকা। আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৫:৪৭ Asia/Dhaka
  • মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট রুহানি
    মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের জনগণের ভেতরে ঐক্য থাকার কারণে ইরানকে পরাজিত করতে পারে নি আমেরিকা। আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমেরিকা তার সর্বশক্তি নিয়োগ করে ইরানকে নতজানু করার চেষ্টা করেছে। গত দুই বছরে এমন কোনো চেষ্টা নেই যা আমেরিকা করে নি কিন্তু তারা আমাদের জনগণের ঐক্যের কারণে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।” তিনি বলেন, ইরানের ইসলামি সরকারের মূল শক্তি হচ্ছে জনগণের ঐক্য এবং তাদের আস্থা।

জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার পর মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় ইরান

ড. রুহানি আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে কাছে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইরানের জনগণের সজাগ দৃষ্টি, সচেতনতা, প্রতিরোধ এবং মহান ইরানি জাতির লড়াইয়ের মানসিকতার কারণে ইউরোপের দেশগুলো আমেরিকার পাশে দাঁড়ায় নি।

আসন্ন বিপ্লব বার্ষিকী উপলক্ষে সারা ইরানে ব্যাপকভাবে সমাবেশে যোগ দিতে প্রেসেডন্ট রুহানি জনগণের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/৫