করোনা বিরোধী ইরানের লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i78458-করোনা_বিরোধী_ইরানের_লড়াইয়ে_প্রধান_বাধা_মার্কিন_নিষেধাজ্ঞা_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, করোনা বিরোধী লড়াইয়ের মার্কিন নিষেধাজ্ঞাই ইসলামি প্রজাতন্ত্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ২১, ২০২০ ১৬:৩০ Asia/Dhaka
  • করোনা বিরোধী ইরানের লড়াইয়ে প্রধান বাধা মার্কিন নিষেধাজ্ঞা: জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, করোনা বিরোধী লড়াইয়ের মার্কিন নিষেধাজ্ঞাই ইসলামি প্রজাতন্ত্রের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগ

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগের সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেন তিনি। জারিফ আরও বলেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনা মহামারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কেনা ইরানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

করোনা মহামারি বিরোধী ইরানের কার্যকর লড়াইয়ে পথে মার্কিন নিষেধাজ্ঞা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি এ সময়ে বলেন, ওয়াশিংটনের একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাপান সরকারের তৎপরতা আরও বাড়ানো উচিত।

তেহরানকে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ের জাপানের জনগণ এবং সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান জারিফ।

এদিকে, তোশিমিৎসু মোতেগ ইরান ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, কোভিড-১৯'এর বিরুদ্ধে কার্যকর হিসেবে প্রমাণিত জাপানের ফ্লু বিরোধী ওষুধ আভিজেন ইরানকে দেয়ার পরিকল্পনা করেছে টোকিও। জাপানের তোয়ামা কেমিক্যাল কোম্পানির তৈরি এ ওষুধ ফাভিপ্রাভির (Favipiravir) বা   টি-৭০৫ নামেও পরিচিত।#  

পার্সটুডে/মূসা রেজা/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।