করোনাভাইরাস জৈব অস্ত্র কিনা পরীক্ষা করে দেখছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78506-করোনাভাইরাস_জৈব_অস্ত্র_কিনা_পরীক্ষা_করে_দেখছে_ইরান
করোনাভাইরাসকে ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ২৩, ২০২০ ১৮:৫৭ Asia/Dhaka
  • করোনাভাইরাসকে ইরানের  বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে প্রয়োগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান
    করোনাভাইরাসকে ইরানের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে প্রয়োগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান

করোনাভাইরাসকে ইরানের মানুষের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন।

করোনাবিরোধী লড়াইয়ের ইরানের জাতীয় সদর দফতরের অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল নাসরুল্লাহ ফাতিয়ান আজ(সোমবার) এ কথা জানিয়েছেন। ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ ব্রিফিং'এ এ কথা বলেন তিনি।

ইরানি জনগোষ্ঠীর ওপর লেলিয়ে দেয়ার জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়।

তিনি বলেন, করোনাভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের আশংকার যে কথা শোনা যাচ্ছে তা উড়িয়ে দেয়া হয়নি। এ ধরণের কোনও সব সম্ভাবনাকে সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইরানি জনগোষ্ঠীর জেনেটিক গঠনকে কেন্দ্র করে এবং তাদের ওপর লেলিয়ে দেয়ার জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়। এসব জল্পনা-কল্পনাও পরীক্ষা করে দেখা হবে বলে জানান তিনি।  

পার্সটুডে/মূসা রেজা/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।