সেনাবাহিনী দিবসে ইরানের সেনাবাহিনীর ভিন্নমাত্রার ‘স্বাস্থ্য-কুচকাওয়াজ’
-
স্বাস্থ্য-কুচকাওয়াজের অংশ হিসেবে তেহরানে করোনা বিধ্বংসী রাসায়নিক ছিটিয়ে দেয়া হচ্ছে
ইরানের সেনাবাহিনী দিবসে হয়ে গেল 'স্বাস্থ্য-কুচকাওয়াজ। এ দিবস উপলক্ষে এবারে কোনও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় নি। চলমান করোনার প্রকোপে দিনকালে এ ধরণের কুচকাওয়াজের কোনও অবকাশই ছিল না।
কিন্তু যুদ্ধ ও শান্তিতে, নরম ও কঠোর যুদ্ধে, রণাঙ্গনে, সড়কে, সেনানিবাসে কিংবা হাসপাতালে-সকল ক্ষেত্রেই ইরানিদের জীবন প্রতিরক্ষাকারী এ বাহিনী। তাই এবারে সেনাবাহিনী দিবস উদযাপিত হলো ভিন্নতর স্বাদে। ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজের বদলে এ বাহিনীর সদস্যরা প্রদর্শন করলেন ‘স্বাস্থ্য-কুচকাওয়াজ।’ এ ভাবেই ইরানের সেনাবাহিনী বিশ্বের 'সদা-প্রস্তুত' বাহিনীগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠার সোনালী গৌরব ধরে রাখে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমের ক্যামেরায় জীবন রক্ষাকারী, ভিন্নমাত্রার এ ‘স্বাস্থ্য-কুচকাওয়াজ’ উঠে এসেছে এখানে।
পার্সটুডে/মূসা রেজা/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।