করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৫৭ হাজার
https://parstoday.ir/bn/news/iran-i80771-করোনাভাইরাস_ইরানে_এ_পর্যন্ত_সুস্থ_হয়েছেন_প্রায়_১_লাখ_৫৭_হাজার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৫৬ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০২০ ১৪:২১ Asia/Dhaka
  • মুখপাত্র সিমা সাদাত লারি
    মুখপাত্র সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৫৬ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৪৭। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৯৬ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৬৩ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৮৭ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা নয় হাজার ২৭২ জনে পৌঁছাল।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে চাল লাখের বেশি মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ছাড়িয়েছে।#
 

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।