করোনা মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব: আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81211-করোনা_মোকাবেলায়_নিষেধাজ্ঞার_প্রভাব_আমেরিকার_বিরুদ্ধে_মামলা_করেছে_ইরান
আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় তেহরান এই মামলা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০২০ ১২:৪৫ Asia/Dhaka
  • ইরানে করোনা চিকিৎসা চলছে
    ইরানে করোনা চিকিৎসা চলছে

আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপ করা একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় তেহরান এই মামলা করেছে।

আইন বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট লাইয়া জুনায়েদি গতকাল (শনিবার) রাজধানী তেহরানে এ কথা জানান। তিনি বলেন, প্রকৃতপক্ষে আমেরিকার পক্ষ থেকে আরোপ করা এই নিষেধাজ্ঞা অমানবিক এবং মানবাধিকারের পরিপন্থী। এজন্য করোনাভাইরাস মোকাবেলায় নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি গত ২ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অবসান ঘটানোর জন্য আমেরিকাযর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলা অনেক কঠিন হয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫