করোনাভাইরাস: ইরানে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ পার
-
সিমা সাদাত লারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ এক হাজার ৩৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮১ জন।
দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার ৪৩৮ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (রোববার) এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৬০ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৪৪৯ জন।
সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ১৬৩ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১১ হাজার ৫৭১ জনে পৌঁছাল।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় পাঁচ লাখ ৩৪ হাজার মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা এক কোটি ১৪ লাখ ছাড়িয়ে গেছে।
মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।