রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার-২০২০'
https://parstoday.ir/bn/news/iran-i83334-রেডিও_তেহরান_'বার্ষিক_শ্রেষ্ঠ_শ্রোতা_পুরস্কার_২০২০'
শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, রেডিও তেহরান, বাংলা বিভাগ গত আগস্ট মাস থেকে চালু করেছে 'মাসিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার'। এ প্রতিযোগিতায় ইতোমধ্যে বিপুল সাড়া পড়েছে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২০ ২০:৪৫ Asia/Dhaka
  • রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার-২০২০'

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, রেডিও তেহরান, বাংলা বিভাগ গত আগস্ট মাস থেকে চালু করেছে 'মাসিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার'। এ প্রতিযোগিতায় ইতোমধ্যে বিপুল সাড়া পড়েছে।

শ্রোতা বন্ধুদের মধ্যে যারা নিয়মিত গঠনমূলক চিঠি/মেইল ও রিসিপশন রিপোর্ট পাঠাচ্ছেন এবং সোস্যাল মিডিয়াতেও রেডিও তেহরানের পক্ষে তৎপরতা চালাচ্ছেন, তাদের মধ্য থেকেই প্রতি মাসে একজন করে শ্রেষ্ঠ শ্রোতা' নির্বাচন করা হচ্ছে।'

পাশাপাশি এ বছরের ডিসেম্বর পর্যন্ত সর্বাধিক চিঠি, রিসিপশন রিপোর্ট ও ফেসবুকের তৎপরতার ভিত্তিতে একজনকে 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং রেডিও তেহরানের সঙ্গে যুক্ত হয়ে আপনিও জিতে নিতে পারেন 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা'!

আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪