বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
https://parstoday.ir/bn/news/iran-i84203-বিশ্ব_শান্তি_প্রতিষ্ঠায়_জাতিসংঘের_ভূমিকা_নিয়ে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_বক্তব্য
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সব দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৭৫ বছর আগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক এই জোট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে কিনা সেটাই এখন প্রশ্ন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০২০ ১৫:৩০ Asia/Dhaka
  • বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সব দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৭৫ বছর আগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক এই জোট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে কিনা সেটাই এখন প্রশ্ন।

দু'টি বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত জাতিসংঘের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন এক গবেষণায় দেখা গেছে ২০০১ সালকে জাতি বা সভ্যতাগুলোর মধ্যে সংলাপের বছর ঘোষণা করা হলেও মার্কিন যুদ্ধ নীতির কারণে এ পর্যন্ত তিন কোটি ৭০ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া ৮টি রক্তক্ষয়ী যুদ্ধের কথা উল্লেখ করেন যেটাকে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বলে দাবি করছে। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অনর্থক এসব যুদ্ধে এই পর্যন্ত লাখ লাখ মানুষ নিহত এবং অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অন্যদিকে নজিরবিহীনভাবে উগ্রপন্থার বিস্তার ঘটেছে যাদেরকে অনেক সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, জাতিসংঘের গঠন কাঠামোতে প্রথম থেকেই অনেক ত্রুটি-বিচ্যুতি রয়েছে। যেমন ভেটো ক্ষমতা ও কয়েকটি দেশের একচ্ছত্র আধিপত্য। ইরানের আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মুরাদ আনাদি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের হাতে ভেটো ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেছেন এর ফলে জাতিসংঘ বহু বিষয়ে সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিকটি উঠে এসেছ তা হচ্ছে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এবং মার্কিন চাপে প্রভাবিত হচ্ছে। এ কারণে বিশ্বজুড়ে মার্কিন একাধিপত্য ও স্বেচ্ছাচারিতা বেড়েই চলেছে।

পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে আফগানিস্তান দখল এবং এরপর মারণাস্ত্র ধ্বংস ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ২০০৩ সালে ইরাক আগ্রাসন এর কোনোটিতে জাতিসংঘের অনুমতি নেওয়া হয়নি। জাতিসংঘকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে করেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমাজের আপত্তিকে উপেক্ষা করে নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সে কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন পরিবর্তনের সময় এসেছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭