‘ভুল থেকে শিক্ষা না নিলে পরিণতি ভোগ করবে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i8422-ভুল_থেকে_শিক্ষা_না_নিলে_পরিণতি_ভোগ_করবে_আমেরিকা’
ইরানের ইসলামী গার্ড বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা গ্রহণ না করলে আমেরিকাকে চরম পরিণতি ভোগ করতে হবে। ইরানের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৬ ০৬:৪৫ Asia/Dhaka
  • ‘ভুল থেকে শিক্ষা না নিলে পরিণতি ভোগ করবে আমেরিকা’

ইরানের ইসলামী গার্ড বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সাম্প্রতিক ভুল থেকে শিক্ষা গ্রহণ না করলে আমেরিকাকে চরম পরিণতি ভোগ করতে হবে। ইরানের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে এ কথা বলেন তিনি।

পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় ঢোকার পর ১০ মার্কিন সেনাকে গ্রেফতারের কথা তুলে ধরে তিনি বলেন, আমেরিকাকে সাম্প্রতিক ঐতিহাসিক সত্য থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, মার্কিন সেনাদের গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আইআরজিসি একটি শক্তিশালী নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী গঠন করেছে। এ বাহিনী ইরানের স্বার্থ এবং স্বাধীনতা রক্ষায় সক্ষম বলেও জানান তিনি।

ইরানের সামরিক মহড়া নিয়ে বিশ্বের বলদর্পী কোনো শক্তি বাধা-নিষেধ আরোপ করলে তেহরান তা মেনে নেবে না বলে ঘোষণা করেন তিনি। তিনি বলেন, কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক মহড়া চালানোর আইনি অধিকার ইরানের আছে।

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কেউ ভীতি প্রদর্শনের চেষ্টা করলে ইরান আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তা দৃঢ় ভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা করেন তিনি।#

মূসা রেজা/৪