‘পারস্য উপসাগরে স্থিতিশীলতা বজায়ে যা দরকার তাই করবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i8494-পারস্য_উপসাগরে_স্থিতিশীলতা_বজায়ে_যা_দরকার_তাই_করবে_ইরান’
পারস্য উপসাগরে আমেরিকার নাক গলানোর প্রতিবাদ জানিয়ে তেহরান বলেছে, এ এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনে যা কিছু দরকার তা করবে ইরান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৫, ২০১৬ ০৭:২৩ Asia/Dhaka
  • ‘পারস্য উপসাগরে  স্থিতিশীলতা বজায়ে যা দরকার তাই করবে ইরান’

পারস্য উপসাগরে আমেরিকার নাক গলানোর প্রতিবাদ জানিয়ে তেহরান বলেছে, এ এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনে যা কিছু দরকার তা করবে ইরান।

পারস্য উপসাগরে মার্কিন নাক গলানোর প্রতিবাদে তেহরানের সুইজারল্যান্ড দূতাবাসে পাঠানো নোটে এ কথা বলেছে ইরানের পররাষ্ট্র দফতর। ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করছে সুইস দূতাবাস।

পারস্য উপসাগরে ইরানের সামরিক মহড়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে রিপালবিকান কংগ্রেসম্যান র‍্যান্ডি ফোর্বসের প্রস্তাবিত বিলের প্রতিক্রিয়া এ নোট পাঠায় ইরানের পররাষ্ট্র দফতর।

এ দিকে, ইরানের ইসলামী গার্ড বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি মঙ্গলবার বলেছেন, ইরানের সামরিক মহড়া নিয়ে বিশ্বের বলদর্পী কোনো শক্তি বাধা-নিষেধ আরোপ করলে তেহরান তা মেনে নেবে না । কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে সামরিক মহড়া চালানোর আইনি অধিকার ইরানের আছে বলেও ঘোষণা করেন তিনি।#

মূসা রেজা/৬