ইরানে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছে: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i84977-ইরানে_করোনা_ভাইরাসে_মৃত্যুর_সংখ্যা_কমছে_স্বাস্থ্যমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০২০ ১৫:২২ Asia/Dhaka
  • নামাকি
    নামাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

তিনি বলেন, করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমছে এবং সারা দেশেই বিশেষকরে মফস্বল এলাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। শতাধিক শহরে লক ডাউনের নবম দিনে আজ (রোববার) তিনি এ তথ্য জানান।

খুব শিগগিরই লক ডাউনের ইতিবাচক প্রভাব আরও লক্ষ্য করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি করোনাভাইরাসের পরীক্ষার কেন্দ্র আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সাঈদ নামাকি বলেন, করেনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করার অর্থ এই নয় যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অবহেলা করা যাবে। সবাইকে আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এদিকে, ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৮৯ জন মারা গেছে। শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৯৫০ জন। গত কয়েক সপ্তাহ ধরেই ইরানে মৃত্যুর সংখ্যা প্রতিদিন চারশ’র বেশি ছিল। গত তিন দিন ধরে মৃত্যুর সংখ্যা কমছে।

ইরানে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৪৭ হাজার ৮৭৪ জন মারা গেছেন।

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।