ইরানে করোনায় মৃতের সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫৮
-
সিমা সাদাত লারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দুই সপ্তাহের আংশিক লকডাউনের প্রভাবেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামীকাল ১৫ দিনের লকডাউন শেষ হচ্ছে। এরইমধ্যে বেশ কয়েকটি শহরে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। রাজধানী তেহরানের করোনা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে রেড জোন হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই আংশিক লকডাউন বলবৎ থাকবে বলে জানা গেছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯২২ জন।
গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৩৬২ জনের। ইরানে করোনাভাইরাস আক্রান্ত হয়ে পর্যন্ত ৪৯ হাজার ৩৪৮ জন মারা গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদা লারি আজ জানিয়েছেন।
ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ তিন হাজার ৪৯৪ জন। এরমধ্যে ছয় লাখ ৯৯ হাজার ৩১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।