ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পেছনে রয়েছে ইহুদিবাদীরা: প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i88484-ইরানের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞার_পেছনে_রয়েছে_ইহুদিবাদীরা_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার পেছনে রয়েছে ইহুদিবাদ (জায়নিজম) এবং কয়েকটি আঞ্চলিক পদলেহী সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০২১ ১৬:০৩ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকার পেছনে রয়েছে ইহুদিবাদ (জায়নিজম) এবং কয়েকটি আঞ্চলিক পদলেহী সরকার।

তিনি আজ (বুধবার) মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেছেন।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র দুই কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের পর আজ (বুধবার) এ কথা বলেন রুহানি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে দ্রুত বিজয় অর্জন করতে সক্ষম হব। তিনি আরও বলেন, যারা ইরানকে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করেছে তারাই যখন সরাসরি পরাজয় স্বীকার করে নেয় তখন বুঝতে হবে বিজয় সন্নিকটে।

মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আইনের পথে ফিরে আসুন, লজ্জা পাবেন না। আপনারা প্রতিশ্রুতি মেনে চললে আমরাও প্রতিশ্রুতিতে ফিরে যাব।

ইরানের প্রেসিডেন্ট এর আগে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপকারীরা এখন একথা অকপটে স্বীকার করছে যে, চলমান অচলাবস্থা দূর করার একমাত্র উপায় পরমাণু সমঝোতায় ফিরে আসার মাধ্যমে অর্থনৈতিক যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।