আমেরিকার সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i89070-আমেরিকার_সিদ্ধান্তের_জন্য_এক_মিনিটও_বসে_থাকবে_না_ইরান_প্রেসিডেন্ট_রুহানি
আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্যও বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি আজ (বুধবার) ফার্সি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০২১ ১১:৪৮ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্যও বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি আজ (বুধবার) ফার্সি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যিই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে তাহলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে। আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় ইরান বসে থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া রুহানি বলেছেন, সর্বোচ্চ নেতার ঘোষিত শ্লোগান বাস্তবায়ন অর্থাৎ উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণকে তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গণ্য করবে এবং এর উপর বিশেষ গুরুত্ব দেবে। 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি গত ২১ মার্চ ফার্সি নববর্ষ ১৪০০ সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভরশীল করে ফেলা যাবে না।

এছাড়া নতুন ফার্সি বছরকে 'উৎপাদন, পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণ' এর বছর হিসেবে ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।