প্রতিবেশীসহ এশিয়ার দেশগুলোকেই প্রথমে গুরুত্ব দেব: ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i96456-প্রতিবেশীসহ_এশিয়ার_দেশগুলোকেই_প্রথমে_গুরুত্ব_দেব_ইরানের_নয়া_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, প্রথমেই প্রতিবেশীসহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে। এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০২১ ১১:৫৫ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, প্রথমেই প্রতিবেশীসহ এশিয়া মহাদেশের দেশগুলো তার কাছে বেশি গুরুত্ব পাবে। এসব দেশ নিয়েই তিনি কাজ শুরু করবেন।

সংসদে আস্থাভোটে মন্ত্রী হিসেবে অনুমোদন লাভের পরপরই গতরাতে তিনি এক টুইটে তিনি এ মন্তব্য করেছেন।

হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, সংসদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ওপর আস্থা রাখায় তিনি গর্বিত। তিনি সুচারুভাবে নিজের দায়িত্ব পালন করারও প্রতিশ্রুতি দেন।

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সম্মান, প্রজ্ঞা ও কল্যাণের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ, গতিশীল ও স্মার্ট নীতি অনুসরণ করবেন।

জাতীয় সংসদে আস্থাভোটে বিজয়ের মধ্যদিয়ে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হোসেইন আব্দুল্লাহিয়ান।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।