-
আমেরিকার সঙ্গে বন্দী বিনিময়ের চুক্তি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত: ইরান
মার্চ ১৩, ২০২৩ ১৪:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকার সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছে তা নিতান্তই মানবিক বিষয়, এ নিয়ে রাজনীতিকীকরণ করা উচিত হবে না। গতকাল (রোববার) শেষ বেলায় তিনি এক বিবৃতিতে একথা বলেন।
-
উজবেকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় ইরান: রায়িসি
মার্চ ১৩, ২০২৩ ০৭:১৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি উজবেকিস্তানের সঙ্গে তার দেশের গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করা তার সরকারের অন্যতম প্রধান নীতি।
-
'মার্কিন-ইরান বন্দি বিনিময় শিগিগিরই শুরু হতে পারে' ?
মার্চ ১৩, ২০২৩ ০৮:৩৫বন্দি বিনিময়ের বিষয়ে ইরান আমেরিকার সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, “আমরা কয়েকদিন আগে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছি।”
-
আল্লাহতে বিশ্বাসী জাতি পরাশক্তিকে ভয় পায় না: জেনারেল সালামি
মার্চ ১৩, ২০২৩ ০৭:২১শত্রুদের ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইরানি জনগণের প্রশংসা করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, শত্রুরা যত বেশি ইরানের ওপর চাপ সৃষ্টি করবে এ জাতির প্রতিক্রিয়া হবে ততো কঠোর।
-
তেহরান সফরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো
মার্চ ১৩, ২০২৩ ০৬:৪৮গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইরান সফরে এসেছেন।
-
ইরানি তেল উৎপাদন ২০১৮ সালের আগের অবস্থায় ফিরেছে
মার্চ ১৩, ২০২৩ ০৫:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি বলেছেন, তার দেশের অপরিশোধিত তেলের উৎপাদন ২০১৮ সালে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগের অবস্থায় পৌঁছেছে।
-
ইরান-সৌদি চুক্তি ইয়েমেনে যুদ্ধবিরতি দ্রুততর করবে
মার্চ ১২, ২০২৩ ১৫:২৭জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয়েছে তার কারণে ইয়েমেনে যুদ্ধবিরতি দ্রুততর হবে।
-
দেশীয় প্রযুক্তিতে নির্মিত ইরানি প্রশিক্ষণ বিমানের গণ উৎপাদন শুরু
মার্চ ১২, ২০২৩ ০৬:১৪ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘ইয়াসিন’ প্রশিক্ষণ বিমানের গণ উৎপাদনের কাজ উদ্বোধন করেছেন। শনিবার রাজধানী তেহরানে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে আশতিয়ানি বলেন, যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণ প্রদান হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং এ কাজের জন্য বিভিন্ন শ্রেণির প্রশিক্ষণ বিমান প্রয়োজন।
-
নতুন করে ২০০ টিসিএফ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ইরান
মার্চ ১২, ২০২৩ ০৬:০২ইরানের দক্ষিণ উপকূলীয় ওমান সাগরে নতুন করে আবিষ্কৃত একটি গ্যাসক্ষেত্রে আনুমানিক ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাসের মজুদ পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসি’র এক্সপ্লোরেশন অপারেশন্স বিভাগের প্রধান মেহদি ফাকুর এ তথ্য জানিয়ে বলেছেন, তার কোম্পানি গ্যাসক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী মাসে প্রকাশ করবে।
-
রাশিয়ার কাছ থেকে সুখোই যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান
মার্চ ১২, ২০২৩ ০৫:৫৬রাশিয়ার কাছ থেকে সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও নিপীড়নমূলক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ও মস্কো নিজেদের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার যে সিদ্ধান্ত নিয়েছে তার অংশ হিসেবে ইরানকে যুদ্ধবিমান সরবরাহ করবে রাশিয়া।