-
কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী
অক্টোবর ১০, ২০২২ ১০:১৮ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে কয়েকটি বড় রকমের বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছে। বিস্ফোরণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, আর যদি ক্রিময়া সেতুর মতো কোনো হামলা হয় তাহলে আরো কঠিন জবাব দেয়া হবে।
-
ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামী ঐক্য: এস এম নাজিম উদ্দিন
অক্টোবর ১০, ২০২২ ০৯:৫৮মহান আল্লাহ তাআলা এ পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন আর এ মানবকূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রেরণ করেছেন মহানবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-কে।
-
সৌদি আরবের সঙ্গে কয়েক দশকের অংশীদারিত্ব ভেঙে গেছে: মার্কিন সিনেটর
অক্টোবর ১০, ২০২২ ০৯:০০মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের কয়েক দশকের অংশীদারিত্ব ভেঙে পড়েছে। তিনি এখন সৌদি আরবের সঙ্গে সামরিক মিত্রতার বিষয়টি পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।
-
ইরানবিরোধী নয়া মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল চীন
অক্টোবর ১০, ২০২২ ০৫:২১ইরানে বিদেশি মদদে চলমান নৈরাজ্যের অজুহাতে দেশটির ওপর আমেরিকার আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে চীন। একজন চীনা মুখপাত্র এ নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যায়িত করে বলেছেন, “ইরানের ওপর আমেরিকার অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে চীন।”
-
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করেছে আমেরিকা: মস্কো
অক্টোবর ১০, ২০২২ ০৩:৩৯রাশিয়া বলেছে, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ শুরু করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআইএসভুক্ত দেশগুলো বিষয়ক মহাপরিচালক অ্যালেক্সি পোলিশুক এ মন্তব্য করেছেন।
-
ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে: পুতিন
অক্টোবর ১০, ২০২২ ০৩:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হীন উদ্দেশ্যে ইউক্রেন এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
-
ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠায়নি ইরান: আবার নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১০, ২০২২ ০৩:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেছেন। তিনি এ সংঘাত অবসানের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, চলমান এ যুদ্ধে ইরান কোনো পক্ষের কাছে সমরাস্ত্র পাঠায়নি।
-
'ইরান পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকারটি শুনে অনেক মানুষের ভুল ভাঙবে'
অক্টোবর ০৯, ২০২২ ১৭:৪৩প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৭ অক্টোবর, শুক্রবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, সুন্দর জীবন, কথাবার্তা ও আলাপন। তন্মধ্যে সাক্ষাৎকারভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন আমাদের খুব ভালো লেগেছে।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ
অক্টোবর ০৯, ২০২২ ১৭:০১ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে।
-
ওপেক প্লাসের তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত বিবেকের বিজয়: রাশিয়া
অক্টোবর ০৯, ২০২২ ১৬:৫৪রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তেল রপ্তানিকারক দেশগুলোর জোট 'ওপেক প্লাস' তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়ায় যুক্তি ও বিবেকের জয় হয়েছে।