"হরমুজে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে"
https://parstoday.ir/bn/news/iran-i161406-হরমুজে_শান্তি_ফিরে_না_আসা_পর্যন্ত_আমাদের_ক্ষেপণাস্ত্র_হামলা_অব্যাহত_থাকবে
পার্সটুডে—ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর মহাকাশ ইউনিটের কমান্ডার জোর দিয়ে বলেছেন, দক্ষিণ উপকূলে ও হরমুজ প্রণালীতে শান্তি ফিরে না আসা পর্যন্ত তাদের অভিযান ও লক্ষ্যবস্তু হামলা অব্যাহত থাকবে।
(last modified 2026-07-17T14:55:57+00:00 )
জুলাই ১৭, ২০২৬ ২০:৪৬ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।
    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।

পার্সটুডে—ইসলামি বিপ্লবী গার্ডবাহিনীর মহাকাশ ইউনিটের কমান্ডার জোর দিয়ে বলেছেন, দক্ষিণ উপকূলে ও হরমুজ প্রণালীতে শান্তি ফিরে না আসা পর্যন্ত তাদের অভিযান ও লক্ষ্যবস্তু হামলা অব্যাহত থাকবে।

পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী, ইরনা সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যম 'ভিরাস্তি'-তে এক বার্তায় লিখেছেন: "আমাদের গণনায় প্রতিটি ইঞ্চি মাটি মূল্যবান, তেহরান থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র ইরান একত্রে আমাদের মাতৃভূমি। দক্ষিণ উপকূল ও হরমুজ প্রণালীতে শান্তি ফিরে আসা পর্যন্ত সমগ্র ইরান থেকে শত্রুর ওপর আমাদের কার্যকর ও লক্ষ্যবস্তু হামলা চলতে থাকবে।"#

পার্সটুডে/এমবিএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।