যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রভাব শীঘ্রই উন্মোচিত হবে: আরাকচি
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রতিটি সমালোচনামূলক কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে, কিন্তু এই সবকিছু শীঘ্রই উন্মোচিত হবে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি শুক্রবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা পোস্ট করে লিখেছেন: "আমেরিকানদের বারবার বিদেশি প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের সরকারকে প্রতারণার মাধ্যমে এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের ব্যাপক উস্কানি সম্পর্কে কী বলা যায়-যে যুদ্ধে নিশ্চিতভাবে কোনো বিজয় অর্জিত হবে না?"
আরাকচি আরও বলেন: এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরায়েল মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রতিটি সমালোচনামূলক কণ্ঠকে স্তব্ধ করে দিচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখাটি শেষ করে লিখেছেন: কিন্তু এই সবকিছু শীঘ্রই উন্মোচিত হবে।#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।