শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান অনেক শিক্ষণীয় অনুষ্ঠান প্রচার করে থাকে'
জনাব, আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। এ বেতারের অনুষ্ঠান শোনার জন্য প্রতিদিন সন্ধ্যার পর অপেক্ষার প্রহর গুণতে থাকি। বিশেষ কোনো কারণে যেদিন শুনতে পারি না সেদিন মনে হয় কিছু একটা মিস করেছি।
রেডিও তেহরানের প্রায় সবগুলো অনুষ্ঠান আমার কাছে ভালো লাগে। বতর্মান সময়ে মানুষ যখন পশ্চিমা জগতের সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত (যেখানে নীতি নৈতিকতা নেই বল্লেই চলে) তখন রেডিও তেহরান অনেক শিক্ষণীয় অনুষ্ঠান প্রচার করে থাকে। মানুষের চরিত্র গঠন থেকে শুরু করে সমাজকাঠামো, পরিবার, স্বাস্থ্যসেবামূলক অনুষ্ঠান- সবই আছে। শিশুদেরকে নিয়ে অনুষ্ঠানে প্রচার আমার মনে হয় রেডিও তেহরানের মতো অন্য কোনো রেডিও প্রচার করে না।
আমি রেডিও তেহরানের আরও সাফল্য কামনা করি। সেই সাথে রেডিও তেহরানের সকলস্তরের কলাকুশলী যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানমালা তৈরি ও প্রচার করেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন।
এ. এস. মাহমুদ
ভাটিকাশর, ময়মনসিংহ
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।