রেডিও তেহরান নিখুঁত প্রাণশক্তির খোঁজ পাই
https://parstoday.ir/bn/news/letter-i116634-রেডিও_তেহরান_নিখুঁত_প্রাণশক্তির_খোঁজ_পাই
আসসালামু আলাইকুম। শীতের উষ্ণতা ও ফুটন্ত গাঁদা ফুলের শুভেচ্ছা জানাই। সেইসাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমি নিয়মিত রেডিও তেহরান শুনি কিন্তু কখনো লিখিনি। বলতে পারেন রেডিও তেহরানে এটাই আমার প্রথম চিঠি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০১, ২০২২ ১৩:৩০ Asia/Dhaka
  • রেডিও তেহরান নিখুঁত প্রাণশক্তির খোঁজ পাই

আসসালামু আলাইকুম। শীতের উষ্ণতা ও ফুটন্ত গাঁদা ফুলের শুভেচ্ছা জানাই। সেইসাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমি নিয়মিত রেডিও তেহরান শুনি কিন্তু কখনো লিখিনি। বলতে পারেন রেডিও তেহরানে এটাই আমার প্রথম চিঠি।

রেডিও তেহরানের অধিবেশনের শুরুতে বাংলা অনুবাদসহ কুরআন তেলাওয়াত আমার মন কেড়ে নিয়েছে। যতগুলো স্টেশনের অনুষ্ঠান শুনি সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে রেডিও তেহরানের অনুষ্ঠান। কারণ এখানে নিখুঁত প্রাণশক্তির খোঁজ পাই। 

রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, কুরআনের আলো, সুখের নীড়, সুন্দর জীবন রংধনু আসর, স্বাস্থ্যকথা, নারী- মানব ফুল, দর্পন, কথা-বার্তা, গল্প ও প্রবাদের গল্পসহ প্রতিটি অনুষ্ঠান খুব ভালো লাগে। 

২৯/১১/২০২২ তারিখে প্রচারিত হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার জীবনের ঐতিহাসিক ঘটনাবলী খুবই ভালো লাগছে। রেডিও তেহরান হয়রত মহানবী (সা.)-এর জীবনী শুনতে চাই। আশা করি প্রচার করবেন।  সেইসাথে ফার্সি ভাষা শেখার একটা অনুষ্ঠান প্রচারের অনুরোধ রইল।

সবশেষে তথ্যবহুল, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানমালা উপহার দেয়ায় রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ জানাই।

 

মো: রোমান সরদার

পোস্টঃ ঢাকা ইপিজেড, আশুলিয়া,

সাভার, ঢাকা-১৩৪৯

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১