'রেডিও তেহরানকে যতটুকু ভালোবেসেছি, অন্য বেতারকে তত নয়'
https://parstoday.ir/bn/news/letter-i117262-'রেডিও_তেহরানকে_যতটুকু_ভালোবেসেছি_অন্য_বেতারকে_তত_নয়'
আসসালামু আলাইকুম। তিন দশকেরও বেশি সময় ধরে আমার জীবনে রেডিও তেহরানকে যতখানি ভালোবেসেছি আর কোনো বেতারকে ততো ভালোবাসিনি, একথা মনেপ্রাণে স্বীকার করি। রেডিও তেহরান তার ভাষা, শব্দ চয়ন, মিষ্টতা, ধর্মীয় অনুভূতি, শিক্ষা সব দিয়ে আমার জীবনের একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিনিয়ত বিরাজমান থেকেছে, আজও আছে আর আগামীতেও থাকবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২২ ১৪:৫৪ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানকে যতটুকু ভালোবেসেছি, অন্য বেতারকে তত নয়'

আসসালামু আলাইকুম। তিন দশকেরও বেশি সময় ধরে আমার জীবনে রেডিও তেহরানকে যতখানি ভালোবেসেছি আর কোনো বেতারকে ততো ভালোবাসিনি, একথা মনেপ্রাণে স্বীকার করি। রেডিও তেহরান তার ভাষা, শব্দ চয়ন, মিষ্টতা, ধর্মীয় অনুভূতি, শিক্ষা সব দিয়ে আমার জীবনের একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিনিয়ত বিরাজমান থেকেছে, আজও আছে আর আগামীতেও থাকবে।

সদা রেডিও তেহরান মনে জাগরিত হয় আর কি করে সুন্দর মনোমুগ্ধকর চিঠি লিখে মনের কথা ব্যক্ত করবো সেই ভাবনা সদাই জাগরিত হয়। আমার চিন্তা-ভাবনা, চেষ্টা সবটাই রেডিও তেহরানকে নিয়ে ঘুরপাক খায়। শ্রোতাদের এমনি মতামতভিত্তিক পত্র পাঠ বা তার উত্তর আমরা পাই সাপ্তাহিক প্রিয়জন অনুষ্ঠানে।

১২ ডিসেম্বরের প্রিয়জন শুনলাম নাসির মাহমুদ, আক্তার জাহান এবং আশরাফুর রহমান ভায়ের সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশনায়। শ্রোতাদের ই-পত্র, সাক্ষাৎকার, গান, প্রাপ্তিস্বীকার নিয়ে খুবই ভালো ও চমৎকার ছিল আজকের পরিবেশনা। আজকে মোট ৯টি পত্রের উত্তর দেওয়া হলো। ভালো লাগলো যে তার মধ্যে ৬টি পশ্চিমবঙ্গ থেকে।

পশ্চিমবঙ্গের শ্রোতা বন্ধু মহঃ ঘোরী শাহ, আল আমিন শেখ হিরামন, দেবাশীষ গোপ, এস. এম. নাজিমুদ্দিন, তরুণ মৈত্র এবং মনীষা রায় আর বাংলাদেশ থেকে আলী আহমেদ আরিফ, এস. এম. হৃদয় রহমান এবং মহঃ নূর আমিন- এই নয় জনের পত্রের যথাযথ উত্তর দারুণভাবে উপভোগ করলাম।

আসলে রেডিও তেহরানের শ্রোতাদের পাঠানো পত্র মনের অভিব্যক্তি আমাকে উজ্জীবিত করে অনুষ্ঠান শুনতে আর প্রিয়জনের আসরে লিখতে। অনুষ্ঠানে আজ বাংলাদেশের শ্রোতা মহঃ রোমানের সাক্ষাৎকার তুলে ধরা হলো যেটি অবশ্যই বেশ ভালো ছিলো।

চিঠির পাশাপাশি বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আবদুল কুদ্দুস মাস্টার, ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম আর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে, দেবাশীষ গোপ, মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে এস এম নাজিমউদ্দিন এবং ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন দাদার পাঠানো রিসেপশন রিপোর্টের প্রাপ্তি স্বীকার।

তাছাড়া আজকের আসর শেষ করার আগে শিল্পী আপন আহসানের কণ্ঠে শ্রোতাবোন মনীষা রায়ের অনুরোধের নজরুল সংগীত "এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী" শিরোনামে নতুন ভার্সনে চমকপ্রদ গানটি খুবই ভালো ছিল। অত্যন্ত ভালো লাগলো গানটি। সব মিলিয়ে জমজমাট আরো একটি প্রিয়জন অনুষ্ঠান শুনলাম। প্রিয়জনের আসর অনুষ্ঠান বরাবরই মনকে আপ্লুত করে। আর আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ।

 

মহ:  হাফিজুর  রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোষ্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।