শ্রোতাদের মতামত
'যে কারণে রেডিও তেহরান আমার পছন্দের বেতার প্রতিষ্ঠান'
মহোদয়, চিঠির শুরুতেই সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি বসবাস করি প্রত্যন্ত গ্রামে। গ্রামে বসে খুব সহজে বিশ্বকে জানার একমাত্র নির্ভরযোগ্য গণমাধ্যম রেডিও।
১৯৮০ সালে বাংলাদেশ ও ভারতের বেতার অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে আমার পদচারণা। তার পর বহিঃবিশ্বের আন্তর্জাতিক বেতার কেন্দ্রেগুলো এক বন্ধুর মাধ্যমে শুনতে শুরু করি। গ্রাম-বাংলার ঘরে কিংবা চায়ের দোকানে বসে দেশ-বিদেশের খবর শোনার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম রেডিও। তথ্য-প্রযুক্তির উন্নতি হলেও রেডিও'র জনপ্রিয়তা এখনও এগিয়ে আছে। এখনও প্রতি বছর ১৩ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালন করা হয়। World Radio TV Handbook বিশ্বব্যাপী সকল বেতার সম্প্রচার কেন্দ্রের যাবতীয় তথ্য তুলে ধরা হয়।
রেডিও তেহরান আমার পছন্দের বেতার প্রতিষ্ঠান। এ বেতারের অনলাইন সংস্করণ পাসটুডে'র মাধ্যমে সারাদিন দেশ-বিদেশের খবর পাওয়া যায়। প্রতিদিন বিশ্বসংবাদের পর দৃষ্টিপাত, কথাবার্তার মাধ্যমে দেশ-বিদেশের নানান তথ্য জানা যায়। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সম্প্রচারের ৪০ বছর অতিক্রম হয়েছে আগামীতে আমাদের সাথেই চিরকাল থাকবে এই প্রত্যাশা করি। শ্রোতাদের উৎসাহী করতে মাসিক-বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা- আমাদের জন্য সৌভাগ্য। রেডিও তেহরান দীর্ঘস্থায়ী হোক এই প্রত্যাশা করি। সবশেষে রেডিও তেহরানের শ্রোতা ও কলাকুশলীর সালাম জানিয়ে শেষ করছি।
জাকির হোসেন
সভাপতি, ভি আর এল ক্লাব
নওপাড়া শিমুলীয়া, থানা: বহরমপুর
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭