রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠানমালা থেকে যেভাবে উপকৃত হচ্ছি...
https://parstoday.ir/bn/news/letter-i97298-রেডিও_তেহরানের_সাপ্তাহিক_অনুষ্ঠানমালা_থেকে_যেভাবে_উপকৃত_হচ্ছি...
জনাব, আসসালামু আলাইকুম। শুরুতেই মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি এই জন্যে যে, সারা বিশ্বে করোনা মহামারীতে নাজেহাল অবস্থার মাঝেও আল্লাহ আমাদের সবাইকে এর কবল থেকে রক্ষা করে সুস্থ ও নিরাপদ রেখেছেন। অতঃপর রেডিও তেহরান কর্তৃপক্ষ, প্রযোজক, উপস্থাপক, উপস্থাপিকা, কলা-কুশলী ও অগণিত শ্রোতাবন্ধুকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২১ ১৬:৩৫ Asia/Dhaka
  • রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠানমালা থেকে যেভাবে উপকৃত হচ্ছি...

জনাব, আসসালামু আলাইকুম। শুরুতেই মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি এই জন্যে যে, সারা বিশ্বে করোনা মহামারীতে নাজেহাল অবস্থার মাঝেও আল্লাহ আমাদের সবাইকে এর কবল থেকে রক্ষা করে সুস্থ ও নিরাপদ রেখেছেন। অতঃপর রেডিও তেহরান কর্তৃপক্ষ, প্রযোজক, উপস্থাপক, উপস্থাপিকা, কলা-কুশলী ও অগণিত শ্রোতাবন্ধুকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।

আমি রেডিও তেহরানের একজন পুরাতন ও নিয়মিত শ্রোতা। আজকে রেডিও তেহরানের অনুষ্ঠানসমূহের মধ্যে সাপ্তাহিক পরিবেশনাগুলো আমাকে কিভাবে উপকৃত ও লাভবান করেছে তাঁর একটি খতিয়ান এখানে তুলে ধরার প্রয়াসী হবো।

আমরা জানি যে, রেডিও তেহরান বর্তমান বিশ্বে জ্ঞান-গরিমায় সবার উর্ধ্বে অবস্থান করছে এবং কালজয়ী চিরসবুজ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে অগণিত শ্রোতাকে মোহচ্ছন্ন করে রেখেছে।

এ বেতার থেকে প্রাত্যাহিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতি সপ্তাহে কুরআনের আলো, ইরান ভ্রমণ, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, আসমাউল হুসনা, চিঠিপত্রের আসর প্রিয়জন, দর্পন, আলাপন, স্বাস্থ্যকথা, রংধনু ও পাশ্চাত্যে জীবন ব্যবস্থা প্রচারিত হয়।

সাপ্তাহিক প্রতিটি অনুষ্ঠানই আমার অতি প্রিয়। কারণ ইরান ভ্রমণ থেকে ইরানের বিভিন্ন দর্শনীয় স্থান, খাদ্যাভাস, সভ্যতা-সংস্কৃতি, আচার-ব্যবহার ইত্যাদি অনেক কিছু জানতে পারি। সেই সাথে ‘আসমাউল হুসনা’ অনুষ্ঠানে আল্লাহতায়ালার ৯৯টি গুণবাচক নামের অর্থ, মাহাত্ম্য এবং পবিত্র কুরআনে ওই নামটি কতবার উল্লেখ করা হয়েছে তাসহ বিস্তারিত ব্যাখ্যা জানতে পারি। এতের আল্লাহর প্রতি ঈমান আরও দৃঢ়তর হয়।

সবার কাঙ্ক্ষিত, সবার প্রিয় প্রিয়জন-এর কথা বলার অপেক্ষা রাখে না। যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। ‘দর্পন’ অনুষ্ঠানটিতে দুই বাংলার প্রধান প্রধান রাজনৈতিক ইস্যুগুলোর বিস্তারিত আলোচনা দারুণভাবে আমাকে মুগ্ধ করে।

স্বাস্থ্যকথা’ অনুষ্ঠানে সম্প্রতি বিশ্বের বিভিন্ন বড় বড় রোগগুলো নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, রোগের লক্ষণ, কারণ ও নিরাময়ের বা প্রতিকারের উপায় জানতে পেরে সচেতন হতে পারি এবং পরামর্শগুলো মানার চেষ্টা করি।

অন্যদিকে, রংধনু আসর শিশু-কিশোরদের দের জন্য প্রচারিত হলেও আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই রংধনুর সাত রঙে রঙিন হয়ে যাই। বিশেষ করে গল্পের ছলে যে নীতিকথা, আদর্শ, মানবিক গুণাবলী, আদর্শ শিক্ষা প্রদান করে রংধনু আসর মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। তাই এ অনুষ্ঠান আমার নিকট অতি প্রিয়।

পাশ্চাত্যে জীবন ব্যবস্থা’ অনুষ্ঠানটিতে আধুনিকতার নামে যে নগ্নতা, ভোগবাদ, বিলাসিতা, পাশ্চাত্যের সমাজ ব্যবস্থায় যে ঘূণে ধরেছে তার সুন্দর প্রতিফলন হলো- পাশ্চাতের সমাজব্যবস্থা অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান থেকে পাশ্চাত্যের বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারে উপকৃত হই।

এভাবে রেডিও তেহরান থেকে প্রচারিত সাপ্তাহিক পরিবেশনাগুলো আমার মনে প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করে জীবন সংগ্রামে এগিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া, রেডিও তেহরানের উপস্থাপনা, ভাষাশৈলী, কাব্যিক অভিব্যঞ্জনা যেন এক একটি শব্দ অবারিত শাব্দিক অভিব্যক্তি যা মানুষের মানের গহীনে প্রবেশ করে চিন্তার খোরাক জোগাতে সহায়তা করে।

রেডিও তেহরান সুন্দর সাপ্তাহিক অনুষ্ঠানমালা শ্রোতাদেরকে প্রতি সপ্তাহে উপহার দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জীবনের পথে সবার সাথে এগিয়ে যাক রেডিও তেহরান- এই কামনায় আবারো সবাইকে সংবেদন পূর্ণ আন্তরিকতা ও শুভেচ্ছা জানিয়ে এখানেই ইতি টানলাম।

       

আব্দুস সালাম সিদ্দিক এম. এ.

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব, কান্দুলিয়া,

বরপেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।