‘রেডিও তেহরান আমাদেরকে চমৎকার ভ্রাতৃত্ববোধে আবিষ্ট করে রাখে’
https://parstoday.ir/bn/news/letter-i98686-রেডিও_তেহরান_আমাদেরকে_চমৎকার_ভ্রাতৃত্ববোধে_আবিষ্ট_করে_রাখে’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক অস্থিতিশীলতা মনকে দারুণভাবে ব্যথিত করে তোলে। মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ কুরআনকে অবমাননা এবং তার পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মাম্বলীদের প্রতি আক্রোশের ন্যক্কারজনক ঘটনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা দিনকে দিন তথাকথিত শিক্ষিতের নামে মূর্খতাকেই বরণ করে নিচ্ছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৬, ২০২১ ০৬:৫৩ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান আমাদেরকে চমৎকার ভ্রাতৃত্ববোধে আবিষ্ট করে রাখে’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক অস্থিতিশীলতা মনকে দারুণভাবে ব্যথিত করে তোলে। মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থ কুরআনকে অবমাননা এবং তার পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মাম্বলীদের প্রতি আক্রোশের ন্যক্কারজনক ঘটনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা দিনকে দিন তথাকথিত শিক্ষিতের নামে মূর্খতাকেই বরণ করে নিচ্ছি।

আদর্শ মানুষ হবার পরিবর্তে আমরা অমানুষ হয়ে যাচ্ছি। স্বার্থের মোহে অন্ধ হয়ে যাচ্ছি ক্রমশঃ। এর মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো, দাজ্জালীয় অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলেছে- যার জন্য পশ্চিমা বিশ্বই মূলত দায়ী। তাছাড়া লোক দেখানো স্রষ্টাপ্রীতিও এর জন্য দায়ী হতে পারে। অথচ রেডিও তেহরান থেকে প্রচারিত 'আদর্শ মানুষ হবার কৌশল', 'কুরআনের আলো', 'রংধনু আসর' এবং সোমবারের বিশেষ আকর্ষণ 'প্রিয়জন' ইত্যাদি অনুষ্ঠানগুলো আমাদেরকে কী অপরুপ চমৎকার ভ্রাতৃত্ববোধে আবিষ্ট করে রাখে! খোদা প্রেমের অমৃত সুধায় শান্তির পতাকা তলে কী অপরুপ ভাবে হাতছানি দিয়ে যায়!

রেডিও তেহরান তার স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের অনুপম নিদর্শনে দেশ-বিদেশের লাখো শ্রোতাদেরকে গড়ে তুলেছে মূল্যবোধ সম্পন্ন প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে! অতএব বেঁচে থাক রেডিও তেহরান। জাগ্রত হোক বিশ্ব বিবেক। আজ ইতি টানছি এখানেই।

বিনীত,

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী 

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।