-
আমাদের পরাজয় মানে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাওয়া: কাদের
ডিসেম্বর ০৬, ২০১৮ ১২:২৭বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। বিএনপি জয়ী হতে পারবে না। কারণ তারা কোনো আন্দোলনে জয়ী হতে পারেনি।
-
সরকারের সঙ্গে ইসির আঁতাতের প্রমাণ থাকলে দিন: কাদের
ডিসেম্বর ০৫, ২০১৮ ০৯:২০বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সঙ্গে আঁতাত করে নির্বাচন কমিশন (ইসি) ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তথ্য-প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
-
বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে: ওবায়দুল কাদের
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৫:৪৯বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যের রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
ফাঁকা মাঠে গোল দেয়ার ইচ্ছা শেখ হাসিনার নেই: ওবায়দুল কাদের
ডিসেম্বর ০৩, ২০১৮ ০৯:০৭বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো অবস্থাতেই আমরা একতরফা কোনো অবস্থা সৃষ্টি করে নির্বাচনে লড়াই করতে চাই না। এটা একপেশে খেলা হোক, এটা একপেশে ম্যাচ হোক- এটা আমরা চাই না।’
-
বিএনপি উস্কানি দেয়ার চেষ্টা করছে, প্রশাসনে রদবদলের দাবি অবান্তর: আ. লীগ
ডিসেম্বর ০২, ২০১৮ ১৪:৩২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ নির্বাচনের মুডে রয়েছে। তারা এখন আন্দোলনের মুডে নেই। তাই বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ তাতে সাড়া দেবে না। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি নানাভাবে উস্কানি দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
-
একাদশ জাতীয় নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই: মোহাম্মদ নাসিম
নভেম্বর ৩০, ২০১৮ ১৩:৫৩বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
-
ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না: ওবায়দুল কাদের
নভেম্বর ৩০, ২০১৮ ১১:০২বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্ষমতায় থাকলেও আমরা আছি, না থাকলেও আছি। ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না। দেশ ও জনগণের রাজনীতি করে যাবে।'
-
বিএনপি-জামায়াত একই বৃন্তে দুই ফুল: ওবায়দুল কাদের
নভেম্বর ২৯, ২০১৮ ১৩:২৫বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'জামায়াতকে আলাদা করে লাভ নেই। জামায়াত ছাড়া বিএনপি অচল। তারা একই বৃন্তে দুই ফুল। তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেটিও বিএনপি-জামায়াত একসঙ্গে মিলেই করেছে।'
-
বিদ্রোহ ছড়িয়ে পড়ছে ক্ষমতাসীন আ’লীগে, সাজেদা চৌধুরীর মনোনয়ন বহাল
নভেম্বর ২৮, ২০১৮ ১১:১১বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য রূপ নিয়েছে। দলের প্রার্থীদের নাম ঘোষণার পর অসন্তুষ্ট আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভিন্ন নির্বাচনী এলাকায় দল মনোনীত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক-মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন দলের মাঠপর্যায়ের নেতাকর্মীরা।
-
সেই সাজাপ্রাপ্তের নেতৃত্বে চলে গেছেন আমাদের সুশীল বাবুরা: শেখ হাসিনা
নভেম্বর ২৭, ২০১৮ ২০:১৯গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং সুশীল সমাজের কিছু সদস্য সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নেতৃত্বের অধীনে চলে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) বিকেলে গণভবনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে একাত্মতা প্রকাশের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।