-
কারাবাখ শান্তিচুক্তি পর্যবেক্ষণ করতে আজারবাইজানে শান্তিরক্ষী পাঠাচ্ছে তুরস্ক
নভেম্বর ১৭, ২০২০ ০৩:১০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজারবাইজানে শান্তিরক্ষী পাঠানোর বিষয়টি অনুমোদন করার জন্য তার দেশের পার্লামেন্টের অনুমতি চেয়েছেন। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় এক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের সংঘর্ষের অবসান ঘটে।
-
ভূখণ্ড ছেড়ে দেয়ার জন্য আর্মেনিয়াকে আরো ১০ দিন সময় দিল আজারবাইজান
নভেম্বর ১৬, ২০২০ ০৩:১১নাগরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড আজারবাইজানের কাছে হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরো ১০ দিন বাড়িয়েছে বাকু। রাশিয়ার মধ্যস্থতায় দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল।
-
ঘর-বাড়ি পুড়িয়ে ভূমি ফেরত দিচ্ছে আর্মেনিয়া
নভেম্বর ১৫, ২০২০ ১৯:০৫রাশিয়ার মধ্যস্থতায় সই হওয়া কারাবাখ শান্তি চুক্তির অধীনে আজারবাইজানের ভূমি ফেরত দিতে শুরু করেছে আর্মেনিয়ার সরকার। এসব ভূমি গত ৩০ বছর ধরে আর্মেনিয়া দখল করে রেখেছিল।
-
যুদ্ধে নিহত হয়েছে আর্মেনিয়ার ২৩০০ সেনা; মরদেহ উদ্ধার চলছে
নভেম্বর ১৫, ২০২০ ১৪:৪২আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাগোর্নো-কারাবাখ যুদ্ধে সেদেশের দুই হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ করছে বলে তারা জানিয়েছে।
-
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ; ৩ জন বন্দী
নভেম্বর ১৫, ২০২০ ০৯:৪৪আর্মেনিয়ার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস বা এনএসএস জানিয়েছে, তারা দেশের প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ানকে হত্যার একটি পরিকল্পনা প্রতিহত করেছে। আজারবাইজানের সঙ্গে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি করার পর পাশনিয়ানের কাছ থেকে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে এই হত্যা প্রচেষ্টা চালানো হয় এবং এর সঙ্গে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন।
-
যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার; বিক্ষোভ চলছে
নভেম্বর ১১, ২০২০ ১৫:০৮যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে আর্মেনিয়ার সরকার। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে আজও সেদেশের রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তিকে আত্মসমর্পণ হিসেবে মনে করছে।
-
আজারবাইজান - আর্মেনিয়ার যুদ্ধ অবসানে আনন্দ মিছিল
নভেম্বর ১০, ২০২০ ১২:৩৬আজারবাইজান - আর্মেনিয়ার যুদ্ধ অবসানে আনন্দ মিছিল করছে আজারবাইজানের জনগণ।
-
নাগার্নো-কারাবাখে শান্তি রক্ষী মোতায়েন করছে রাশিয়া
নভেম্বর ১০, ২০২০ ১২:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সেখানে শান্তিরক্ষী পাঠাচ্ছে মস্কো।
-
যুদ্ধ শেষ: অধিকৃত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি আর্মেনিয়া
নভেম্বর ১০, ২০২০ ০৯:৪৪নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার গত ছয় সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এরইমধ্যে একটি চুক্তিতে সই করেছে যাতে ইয়েরেভান অধিকৃত অঞ্চল থেকে সমস্ত সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে।
-
কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর হারানোর কথা স্বীকার করল আর্মেনিয়া
নভেম্বর ১০, ২০২০ ০৮:১২আর্মেনিয়া সমর্থিত নাগার্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী সরকার আজারবাইজানের বাহিনীর কাছে সেখানকার দ্বিতীয় বৃহত্তম শুশা শহর হারানোর কথা স্বীকার করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, আজারবাইজানের বাহিনী এখন কারাবাখের প্রধান শহর খানকেন্দির খুব কাছে চলে এসেছে। এ শহরটি স্তেপানাকার্ত নামেও পরিচিত।