-
ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার বিরূপ প্রভাবে মার্কিন মুসলমান সমাজ
মার্চ ২৮, ২০১৬ ০৮:৩৮২৮ মার্চ (রেডিও তেহরান): বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার বিরূপ প্রভাব পড়েছে আমেরিকায় বসবাসরত মুসলমানদের জীবনে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতা নাবিল শায়খ রাশিয়ার রেডিও স্পুতনিক’কে এ কথা বলেছেন।
-
ঘুষ কেলেংকারি: ৪ বছরের কারাদণ্ড মার্কিন নৌ কর্মকর্তার
মার্চ ২৬, ২০১৬ ১৩:৩৩২৬ মার্চ (রেডিও তেহরান): মার্কিন নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার ঘুষ নেয়ার এবং গোপন সামরিক তথ্য পাচার করার দায়ে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ঘুষ হিসেবে তাকে বিলাসবহুল হোটেলে থাকতে দেয়া এবং পতিতা দেয়া হয়েছে। এশিয়ার এক প্রতিরক্ষা ঠিকাদারকে মার্কিন নৌবাহিনীর গোপন তথ্য যুগিয়েছেন তিনি।
-
২০২০ সালের মধ্যে মার্কিন আকাশে উড়বে ৭০ লাখ ড্রোন
মার্চ ২৫, ২০১৬ ১৭:৪২২৫ মার্চ (রেডিও তেহরান): ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ বলেছে, আমেরিকায় ২০২০ সালের মধ্যে প্রায় ৭০ লাখ ড্রোন আকাশে উড়বে। চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে যে পরিমাণ ড্রোন উড়বে বলে মনে করা হচ্ছে তার চেয়ে প্রায় তিনগুণ ড্রোন আকাশে উড়বে বলে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
-
সিরিয়ার জন্য সংবিধান প্রণয়নে সম্মত আমেরিকা ও রাশিয়া
মার্চ ২৫, ২০১৬ ১৩:৫০২৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে যৌথ প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছে রাশিয়া ও আমেরিকা। দেশ দু’টি সিরিয়ার জন্য একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নের ওপরও জোর দিয়েছে।
-
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল আমেরিকা
মার্চ ২৫, ২০১৬ ০৬:৫৮২৬ মার্চ (রেডিও তেহরান): ইরানের আরো দু’টি সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি কথিত সমর্থন দেয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হলো।
-
মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান টেড ক্রুজের
মার্চ ২৩, ২০১৬ ১৪:৫৪২৩ মার্চ (রেডিও তেহরান): যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী টেড ক্রুজ আবারো মুসলমানদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। নিজের মুসলিম বিদ্বেষী চিন্তাধারা প্রকাশের ক্ষেত্রে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যবহার করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। মুসলমানরা ‘উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ার’ আগেই তাদেরকে রুখতে হবে বলেও দাবি করেন তিনি।
-
মার্কিন ভ্রমণ সতর্কতায় গোটা ইউরোপে সন্ত্রাসী হামলার আশংকা
মার্চ ২৩, ২০১৬ ০৮:৩৫২৩ মার্চ (রেডিও তেহরান): গোটা ইউরোপীয় ইউনিয়নে সন্ত্রাসী হামলা হতে পারে উল্লেখ করে আমেরিকার নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে ৩ ব্যক্তির নামে মামলা করেছে আমেরিকা
মার্চ ২২, ২০১৬ ১৪:১৭২২ মার্চ (রেডিও তেহরান): ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গের কথিত চেষ্টার দায়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে আমেরিকা। এদের মধ্যে তুরস্ক-ভিত্তিক একজন ব্যবসায়ী রয়েছেন বলে মার্কিন সরকারি কৌঁসুলিদের বরাত দিয়ে জানানো হয়েছে।
-
মার্কিন নির্বাচন: ইসরাইলপন্থি হওয়ার প্রতিযোগিতায় প্রার্থীরা
মার্চ ২২, ২০১৬ ১০:০৬২২ মার্চ (রেডিও তেহরান): আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের সম্মেলনে বক্তব্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা ইহুদিবাদী ইসরাইলকে নিঃশর্ত সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (সোমবার) সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রার্থীরা যেন কে কত বেশি ইসরাইলপন্থি তা প্রমাণের চেষ্টা করেছেন। পাশাপাশি তারা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে।
-
সিরিয়ায় যুদ্ধবিরতি লঙ্ঘন: শক্তি প্রয়োগ করতে পারে রাশিয়া
মার্চ ২১, ২০১৬ ১২:৪৪২১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় যেসব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে না তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ শুরু করতে পারে রাশিয়া। আজ (সোমবার) রাশিয়ার জেনারেল স্টাফ সের্গেই রুদস্কয় আমেরিকাকে সতর্ক করে এক বিবৃতিতে এ কথা বলেছেন।