• ৪ বছরের শিশুর গুলিতে আহত হলেন ‘আগ্নেয়াস্ত্রবাদী’ মা!

    ৪ বছরের শিশুর গুলিতে আহত হলেন ‘আগ্নেয়াস্ত্রবাদী’ মা!

    মার্চ ০৯, ২০১৬ ২১:৫০

    ৯ মার্চ (রেডিও তেহরান): আমেরিকায় চার বছরের ছেলের গুলিতে আহত হয়েছেন দেশটিতে আগ্নেয়াস্ত্র রাখার পক্ষে তৎপরতা চালিয় খ্যাতি অর্জনকারী নারী জেমি গিল্ট। ফ্লোরিডার পুটনাম কাউন্টি দিয়ে গাড়ি চালিয়ে আসার পথে পেছনের সিটে বসে থাকা তার চার বছরের ছেলে .৪৫ হ্যান্ডগান সিট থেকে তুলে নেয় এবং তাকে গুলি করে।

  • ‘আমেরিকার জন্য হুমকি উ.কোরিয়া, ইরান, চীন ও রাশিয়া’

    ‘আমেরিকার জন্য হুমকি উ.কোরিয়া, ইরান, চীন ও রাশিয়া’

    মার্চ ০৯, ২০১৬ ০৮:০৫

    মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল লয়েড অস্টিন বলেছেন, আমেরিকার সেনাবাহিনী বিপজ্জনক ভাবে ছোট হয়ে আসছে। এ ছাড়া, আমেরিকার জন্য উত্তর কোরিয়া, ইরান, চীন ও রাশিয়া বড় হুমকি হয়ে উঠছে বলে জানান তিনি। সিনেটের আমর্ড সার্ভিস কমিটির কাছে এ মত তুলে ধরে দেশটির সেনাবাহিনীকে ব্যাপক সমর্থন দেয়ার জন্য মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানান মার্কিন ওই জেনারেল।

  • পরমাণু হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিল আমেরিকা

    পরমাণু হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিল আমেরিকা

    মার্চ ০৮, ২০১৬ ০৯:১১

    ৮ মার্চ (রেডিও তেহরান): আমেরিকা বলেছে, দেশটির বিরুদ্ধে পরমাণু বোমা হামলার যে হুমকি উত্তর কোরিয়া দিয়েছে তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়াশিংটন। অবশ্য এ সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্ব পরিকল্পিত যৌথ সামরিক মহড়া অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে আমেরিকা।

  • ইরানকে জড়িয়ে চীন বিরোধী নিষেধাজ্ঞা: বেইজিং’র প্রতিবাদ

    ইরানকে জড়িয়ে চীন বিরোধী নিষেধাজ্ঞা: বেইজিং’র প্রতিবাদ

    মার্চ ০৭, ২০১৬ ১৬:০৮

    ৭ মার্চ (রেডিও তেহরান): ইরান বিরোধী নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে চীনের বৃহত্তম টেলিকম যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেডটিই কর্পোরেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে বেইজিং তার কড়া প্রতিবাদ জানিয়েছে।

  • হুমকির মুখেই বিশাল মহড়া শুরু করল দ. কোরিয়া ও আমেরিকা

    হুমকির মুখেই বিশাল মহড়া শুরু করল দ. কোরিয়া ও আমেরিকা

    মার্চ ০৭, ২০১৬ ০৯:০২

    ৭ মার্চ (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও বিশাল সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া বলছিল, দুই দেশ যৌথ মহড়া শুরু করলে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে। মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনা আর মার্কিন সেনা রয়েছে ১৭,০০০।

  • আমেরিকায় নির্বিচারে পরমাণু হামলার হুমকি দিল উ. কোরিয়া

    আমেরিকায় নির্বিচারে পরমাণু হামলার হুমকি দিল উ. কোরিয়া

    মার্চ ০৭, ২০১৬ ০৫:৫০

    ৭ মার্চ (রেডিও তেহরান): আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নির্বিচারে পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউল যখন আজ (সোমবার) থেকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে তখন এ হামলা চালানোর হুমকি দেয়া হলো। উত্তর কোরিয়ার প্রভাবশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন দেশটির সুপ্রিম কমান্ড অব দ্যা কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ’র বরাত দিয়ে এ হুমকি দিয়েছে।

  • আমেরিকার খাবার পানিকে নিরাপদ মনে করে না ৫৩ ভাগ মানুষ

    আমেরিকার খাবার পানিকে নিরাপদ মনে করে না ৫৩ ভাগ মানুষ

    মার্চ ০৬, ২০১৬ ১৪:৪২

    ৬ মার্চ (রেডিও তেহরান): আমেরিকার শতকরা ৫৩ ভাগ মানুষ সে দেশের খাবার পানিকে নিরাপদ মনে করে না। এর বিপরীতে শতকরা ৪৭ ভাগ মানুষ বলছে, তারা আমেরিকার খাবার পানিকে নিরাপদ মনে করে। তারা মনে করে, ট্যাপ থেকে আসা পানি স্বাস্থ্যের জন্য নিরাপদ। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

  • ‘জামান’ এর নিয়ন্ত্রণ গ্রহণে তুরস্কের সমালোচনা করল আমেরিকা

    ‘জামান’ এর নিয়ন্ত্রণ গ্রহণে তুরস্কের সমালোচনা করল আমেরিকা

    মার্চ ০৫, ২০১৬ ১৪:৪৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বিরোধীদলের সংবাদপত্র ‘জামান’এর নিয়ন্ত্রণ দেশটির সরকার গ্রহণ করার সমালোচনা করেছে আমেরিকা। তুরস্কের এ সিদ্ধান্তকে “যন্ত্রণাদায়ক” বলে অভিহিত করেছে আমেরিকা।

  • মার্কিন বিমানবাহী রণতরীর পিছে লেগেছে  চীনা নৌবহর

    মার্কিন বিমানবাহী রণতরীর পিছে লেগেছে চীনা নৌবহর

    মার্চ ০৫, ২০১৬ ১৩:২৩

    ৫ মার্চ (রেডিও তেহরান): মার্কিন বিমানবাহী জাহাজসহ রণতরীর একটি বহর দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে। এদিকে চীনা নৌবাহিনী তাদের পিছু ঘুরছে এবং তাদের ওপর নজর রাখছে বলে জানা গেছে।

  • ‘মুসলমান ছাত্রদের হেনেস্তা করার পথ করেছে এফবিআই’

    ‘মুসলমান ছাত্রদের হেনেস্তা করার পথ করেছে এফবিআই’

    মার্চ ০৫, ২০১৬ ০৮:২২

    ৫ মার্চ (রেডিও তেহরান): মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই স্কুল ছাত্রদের ওপর বিশেষ নজর রাখার এবং সম্ভব্য উগ্রবাদীদের বিষয়ে তথ্য দেয়ার জন্য দেশটির উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে। এফবিআই’এর এ তৎপরতায় দেশটির মুসলমান ছাত্ররা অহেতুক হয়রানি এবং হেনস্তার শিকার হবে বলেন অভিমত প্রকাশ করেছেন মার্কিন অনেক শিক্ষাবিদ।