• প্রয়োজন নেই, তারপরও মধ্যপ্রাচ্যের উড়ছে মার্কিন এফ-২২

    প্রয়োজন নেই, তারপরও মধ্যপ্রাচ্যের উড়ছে মার্কিন এফ-২২

    ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ০৭:১৭

    ২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-২২ র‍্যাপ্টর সিরিয়া এবং ইরাকের আকাশে টহল দিচ্ছে। অথচ মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র মেজর টিম স্মিথ বলছেন, হামলা চালানোর দিক থেকে বিচার করলে এ সব বিমান মোতায়েনের কোনোই প্রয়োজনীয়তা নেই। টিম স্মিথের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন নিউজ চ্যানেল এবিসি।

  • ৫ বছর ধরে অস্ত্র রপ্তানিতে আমেরিকা-রাশিয়া শীর্ষে

    ৫ বছর ধরে অস্ত্র রপ্তানিতে আমেরিকা-রাশিয়া শীর্ষে

    ফেব্রুয়ারি ২২, ২০১৬ ০৮:১২

    ২২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ২০‌১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে আমেরিকা ও রাশিয়া। সুইডেনের ‘দ্যা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আজ (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে আমেরিকা সারা বিশ্বের এক-তৃতীয়াংশ অস্ত্র রপ্তানি করেছে।

  • অবস্থান জোরদার করতে যুদ্ধবিরতি চায় আন-নুসরা: রাশিয়া

    অবস্থান জোরদার করতে যুদ্ধবিরতি চায় আন-নুসরা: রাশিয়া

    ফেব্রুয়ারি ২২, ২০১৬ ০৭:০৩

    ২২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া সরকারের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রন্ট নিজেদের অবস্থান জোরদার করার জন্য যুদ্ধবিরতি চাইছে। রাশিয়ার জাতীয় সংসদের নিম্মকক্ষ দুমার পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি আলেক্সি পুশকভ আজ (সোমবার) এ কথা বলেছেন।

  • মার্কিন পাইমারিতে নেভাদায় হিলারি, ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প বিজয়ী

    মার্কিন পাইমারিতে নেভাদায় হিলারি, ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প বিজয়ী

    ফেব্রুয়ারি ২১, ২০১৬ ১৫:৫৯

    ২১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পাইমারিতে নেভাদা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক দল থেকে হিলারি ক্লিনটন এবং সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। এর আগে চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হয়েছেন। এছাড়া, তিনি আইওয়াতে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

  • ইরান-মার্কিন পেস্তা যুদ্ধ: মার্কিন চাষিদের উদ্বেগ ক্রমেই বাড়ছে

    ইরান-মার্কিন পেস্তা যুদ্ধ: মার্কিন চাষিদের উদ্বেগ ক্রমেই বাড়ছে

    ফেব্রুয়ারি ২০, ২০১৬ ১৩:৪৭

    ২০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আমেরিকার সঙ্গে ইরানের পেস্তা যুদ্ধ তুঙ্গে উঠেছে এবং ইরানের পেস্তা আমেরিকার পেস্তা চাষিদের ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠেছে । তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে দিয়ে বিশ্ব এবং আন্তর্জাতিক বাজারে ইরানি পেস্তার সঙ্গে আসন্ন প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হয়ে ওঠায় এ উদ্বেগে পড়েছেন মার্কিন চাষিরা।

  • নরওয়ের গোপন ৬ গুহায় ট্যাংক মোতায়েন করল আমেরিকা

    নরওয়ের গোপন ৬ গুহায় ট্যাংক মোতায়েন করল আমেরিকা

    ফেব্রুয়ারি ১৯, ২০১৬ ০৬:০৭

    ১৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন সামরিক বাহিনী নরওয়ের ছয় গোপন গুহায় ট্যাংক এবং গোলন্দাজ সরঞ্জাম মোতায়েন করেছে। রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েন ন্যাটো বাহিনীকে জোরদার করার লক্ষ্যে এ সব মোতায়েন করা হয়েছে।

  • আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতির মৃত্যু: ভারসাম্য পরিবর্তনের সুযোগ

    আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতির মৃত্যু: ভারসাম্য পরিবর্তনের সুযোগ

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৩:৩৩

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যানটোনিন স্ক্যালিয়া পরলোকগমন করেছেন। ৭৯ বছর বয়সি বিচারপতি স্ক্যালিয়া শনিবার টেক্সাসে ঘুমের মধ্যে মারা যান। সুপ্রিম কোর্টের নয় বিচারপতির মধ্যে অন্যতম রক্ষণশীল সদস্য হিসেবে পরিচিত স্ক্যালিয়ার মৃত্যুর ফলে আমেরিকার সর্বোচ্চ আদালতে উদারপন্থিদের পক্ষে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন।

  • আমেরিকায় ভয়াবহ ধারাবাহিক দুর্ঘটনা: নিহত ৩, আহত ৪০

    আমেরিকায় ভয়াবহ ধারাবাহিক দুর্ঘটনা: নিহত ৩, আহত ৪০

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ০৭:১০

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আমেরিকার পেনসিলভানিয়ার একটি মহাসড়কে ভয়াবহ ধারাবাহিক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং ৪০জনের বেশি আহত হয়েছে। তুষারঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে এবং এতে ৫০টির বেশি গাড়ি জড়িত ছিল। দুর্ঘটনার সময়ে চারপাশ প্রায় অন্ধকার আচ্ছন্ন ছিল।

  • সিরিয়া মুক্ত করার প্রেসিডেন্ট আসাদের প্রতিশ্রুতিকে নিন্দা জানাল আমেরিকা

    সিরিয়া মুক্ত করার প্রেসিডেন্ট আসাদের প্রতিশ্রুতিকে নিন্দা জানাল আমেরিকা

    ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৯:৩৬

    ১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসীদের কাছ থেকে আবার তার পুরো দেশ মুক্ত করার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার নিন্দা করেছে আমেরিকা। আমেরিকা দাবি করেছে, তার ভাষায়, দীর্ঘ দিনের সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই।

  • দ. কোরিয়ায় বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাল আমেরিকা

    দ. কোরিয়ায় বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসাল আমেরিকা

    ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৬:২৪

    ১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): আমেরিকা সাময়িক ভাবে বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করেছে। উত্তর কোরিয়ার পরমাণু বোমার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে এটি মোতায়েন করা হয়।