• আমেরিকায় বিমান চলাচলে বিপর্যয়, সাইবার হামলার আশংকা উড়িয়ে দিল এফবিআই

    আমেরিকায় বিমান চলাচলে বিপর্যয়, সাইবার হামলার আশংকা উড়িয়ে দিল এফবিআই

    জানুয়ারি ১২, ২০২৩ ০৯:১৪

    কম্পিউটার সফটঅয়্যারে ত্রুটির কারণে গতকাল (বুধবার আমেরিকায় অভ্যন্তরীণ বিমান চলাচল দেড় ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ইস্টার্ন টাইম অনুযায়ী, সকাল সাতটার দিকে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয় এবং সকাল নয়টার দিকে তা আবার শুরু হয়। 

  • ২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা

    ২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা

    জানুয়ারি ১১, ২০২৩ ০৮:৫৬

    ভয়াবহ সামুদ্রিক ঝড় হারিকেন, দাবানল, টর্নেডো, খরা এবং প্রচণ্ড রকমের শীতকালীন ঝড় ও তুষারপাতে সদ্য বিদায়ী বছর ২০২২ সালে আমেরিকা ১৬৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে যে আবহাওয়াগত বিপর্যয় দেখা দিচ্ছে তারই ফলে আমেরিকা এইসব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন সরকারি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

  • কর ফাঁকির দায়ে পাঁচ মাসের কারাদণ্ডের মুখের ট্রাম্পের সাবেক সিএফও

    কর ফাঁকির দায়ে পাঁচ মাসের কারাদণ্ডের মুখের ট্রাম্পের সাবেক সিএফও

    জানুয়ারি ১১, ২০২৩ ০৮:৪২

    মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন ওয়াইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কর ফাঁকির মামলায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ম্যানহাটনের একটি আদালত। দীর্ঘ ৪০ বছর ধরে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছেন ওয়াইসেলবার্গ।

  • ইউক্রেনের সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দেবে ওয়াশিংটন

    ইউক্রেনের সেনাদের প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ দেবে ওয়াশিংটন

    জানুয়ারি ১১, ২০২৩ ০৬:৩১

    আমেরিকা শিগগিরই ইউক্রেনের সেনাদেরকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবারের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার ওই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার।

  • পশ্চিম এশিয়ায় আমেরিকার অপমানের প্রধান কারণ ইরান ও প্রতিরোধ শক্তি 

    পশ্চিম এশিয়ায় আমেরিকার অপমানের প্রধান কারণ ইরান ও প্রতিরোধ শক্তি 

    জানুয়ারি ১০, ২০২৩ ১৫:২৪

    ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর ভূমিকার কারণে পশ্চিম এশিয়ায় আমেরিকা অপমানিত ও পরাজিত হচ্ছে। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদী সোবহানি লেবাননের আল ওয়াহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।

  • নয়া যুদ্ধ বাধাতেই বাজেট বাড়িয়েছে আমেরিকা: রাশিয়া

    নয়া যুদ্ধ বাধাতেই বাজেট বাড়িয়েছে আমেরিকা: রাশিয়া

    জানুয়ারি ১০, ২০২৩ ১৫:১৩

    রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাট্রুশেভ বলেছেন, আমেরিকা বিশ্বে নয়া যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। তিনি বলেন, ২০২৩ সালের বিশাল প্রতিরক্ষা বাজেট থেকেও এটা স্পষ্ট তারা নতুন যুদ্ধ বাধাবে এবং দেশের নাগরিকদের অর্থ দিয়ে তারা এমন যুদ্ধ করবে।

  • ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না রাশিয়া

    ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না রাশিয়া

    জানুয়ারি ১০, ২০২৩ ০৮:১৬

    রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে ফাটল ধরানোর জন্য আমেরিকা চলমান সংঘাত সৃষ্টি করেছে। অথচ রাশিয়া ও ইউক্রেনের জনগণ একসময় কার্যকরভাবে একটি জনগোষ্ঠী ছিল।

  • নিউইয়র্কের সাত হাজারের বেশি নার্স ধর্মঘটে গেছেন

    নিউইয়র্কের সাত হাজারের বেশি নার্স ধর্মঘটে গেছেন

    জানুয়ারি ১০, ২০২৩ ০৭:৪১

    আমেরিকার নিউইয়র্ক শহরের দুটি বৃহত্তম হাসপাতালের সাত হাজার একশো নার্স ধর্মঘটে যোগ দিয়েছেন। বেতন ভাতা বৃদ্ধি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে হাসপাতাল দুটির নার্সরা গতকাল (সোমবার) থেকে ধর্মঘট শুরু করেন। 

  • আমেরিকার ৮৮টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনছে কানাডা

    আমেরিকার ৮৮টি এফ-৩৫ জঙ্গিবিমান কিনছে কানাডা

    জানুয়ারি ১০, ২০২৩ ০৭:২০

    কানাডা আমেরিকার কাছ থেকে ১৪২০ কোটি ডলার মূল্যের ৮৮টি এফ-৩৫ অত্যাধুনিক জঙ্গিবিমান কিনছে। কানাডার বিমান বাহিনীর বহরে যে সমস্ত পুরনো যুদ্ধবিমান রয়েছে সেগুলো পাল্টে ফেলে এই নতুন জঙ্গিবিমান যুক্ত করা হবে।

  • আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর, আবুধাবিকে ওয়াশিংটনের হুমকি

    আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফর, আবুধাবিকে ওয়াশিংটনের হুমকি

    জানুয়ারি ০৯, ২০২৩ ১৭:২২

    সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সিরিয়া সফর করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন আবুধাবিকে হুমকি দিয়ে বলেছে, বাশার আল আসাদ সরকারের সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা করা হলে তার জন্য আবুধাবিকে চরম মূল্য দিতে হবে।