• করোনায় মৃত্যুর ৩ নম্বরে ভারত: প্রাণ হারিয়েছে ৫ লাখ মানুষ

    করোনায় মৃত্যুর ৩ নম্বরে ভারত: প্রাণ হারিয়েছে ৫ লাখ মানুষ

    ফেব্রুয়ারি ০৪, ২০২২ ১৫:২২

    ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত বিশ্বে করোনার কারণে সর্বোচ্চ মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

  • বাংলাদেশে ৭ দিনে করোনার সংক্রমণ এক লাখ: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বৃদ্ধি

    বাংলাদেশে ৭ দিনে করোনার সংক্রমণ এক লাখ: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বৃদ্ধি

    ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৪:৪৭

    করোনা ভাইরাসের অতি সংক্রামক ওমিক্রনের ত্রাস চলছে বাংলাদেশে। ঘরে ঘরে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাদের কেউ পরীক্ষা করাচ্ছেন আর কেউ করাচ্ছেন না। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে বেড়েছে মৃত্যুও।

  • বাংলাদেশে সামাজিক সংক্রমণের স্তরে ওমিক্রন, কঠোর বিধিনিষেধ আরোপের দাবি

    বাংলাদেশে সামাজিক সংক্রমণের স্তরে ওমিক্রন, কঠোর বিধিনিষেধ আরোপের দাবি

    ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৫:১৬

    বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করা করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি বর্তমানে পুরোদমে সামাজিক সংক্রমণের স্তরে পৌঁছে গেছে। সরকারি তথ্য মতে, গত কয়েকদিন ধরে বাংলাদেশে করোনা শনাক্তের হার ৩০ শতাংশের বেশি পাওয়া যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, অনেক মানুষ পরীক্ষা না করায় তাদের  করোনায় ধরা পড়ছে না। সে কারণে সহজেই ধারনা করা যায়,  আক্রান্ত ও শনাক্তের হার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

  • বাংলাদেশে করোনার সংক্রমণের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

    বাংলাদেশে করোনার সংক্রমণের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

    জানুয়ারি ৩০, ২০২২ ১৬:২২

    বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২০২২ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত কেটে গেছে ৯৯ সপ্তাহ। চলছে  শততম সপ্তাহ। এরমধ্যে ৯৯তম সপ্তাহে দেশে তিন লাখ ৮ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে ৯৮ হাজার ৯১৯ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সাপ্তাহিক হিসেবে এটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা।

  • ঢাকায় সক্রিয় ওমিক্রনের তিনটি উপধরন: নিয়ন্ত্রণে দফায় দফায় নির্দেশ

    ঢাকায় সক্রিয় ওমিক্রনের তিনটি উপধরন: নিয়ন্ত্রণে দফায় দফায় নির্দেশ

    জানুয়ারি ২৪, ২০২২ ১৬:৩৯

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে তিন দফায় বিধিনিষেধ জারি করেছে সরকার। ১০ জানুয়ারি সভা-সমাবেশ বন্ধসহ ১১ দফা নির্দেশনা দেওয়া হয়, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরপর গত শুক্রবার দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ ছয় দফা নির্দেশনা দেওয়া হয়।

  • ভারতে একদিনে ৩ লাখ ৩৩ হাজারের বেশি করোনা সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ২২ লাখ

    ভারতে একদিনে ৩ লাখ ৩৩ হাজারের বেশি করোনা সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ২২ লাখ

    জানুয়ারি ২৩, ২০২২ ১৪:২৬

    ভারতে একদিনে ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৫২৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ৪৮৮। সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১ লাখ ৮৭ হাজার ২০৫ জনে পৌঁছেছে। আজ (রোববার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

  • বাংলাদেশে দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে লাগবে টিকা সনদ

    বাংলাদেশে দুই সপ্তাহ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে লাগবে টিকা সনদ

    জানুয়ারি ২১, ২০২২ ০৮:৫৭

    বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৪ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) সকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে দেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিষয়ক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

  • একদিনে ৩ লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড,  সুনামিতে পরিণত হতে পারে তৃতীয় ঢেউ   

    একদিনে ৩ লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড,  সুনামিতে পরিণত হতে পারে তৃতীয় ঢেউ   

    জানুয়ারি ২০, ২০২২ ১৭:৩২

    ভারতে একদিনে ৩ লাখেরও বেশি নয়া করোনা রোগী পাওয়া গেছে। আট মাস পরে  একদিনে এত বেশি সংক্রমিত রোগী পাওয়া গেল। ১৪ দিন আগে একদিনে সংক্রমণ ছিল এক লাখ। এবার একদিনেই ৩ লাখ রোগীকে শনাক্ত করা হয়েছে। 

  • করোনা নিয়ন্ত্রণে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

    করোনা নিয়ন্ত্রণে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

    জানুয়ারি ২০, ২০২২ ১৪:৫৪

    বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একই সাথে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রামসহ ১২ জেলা

    করোনা সংক্রমণে উচ্চ ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রামসহ ১২ জেলা

    জানুয়ারি ১৯, ২০২২ ১৩:৩৮

    বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গতকাল। এমন এক পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১২ জেলাকে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (বুধবার) অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।