-
যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা: ড. রুহানি
নভেম্বর ০৭, ২০২০ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবেলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। তিনি আজ (শনিবার) তেহরানে ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন।
-
পেনসিলভানিয়া ও জর্জিয়ার ভোট গণনায় এত সময় লাগার কারণ কি?
নভেম্বর ০৭, ২০২০ ০৩:২২মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে এবারের দীর্ঘসূত্রিতার একটি বড় কারণ কয়েকটি অঙ্গরাজ্যের ডাকযোগে পাওয়া ফলাফল গণনায় দেরি হওয়া। কিন্তু সারাদেশেই ডাকযোগে ভোটগ্রহণের সুযোগ থাকলেও পেনসিলভানিয়া, নেভাদা ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে এসব ভোট গণনা করতে কেন কয়েকদিন সময় লাগল নানা মহলে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
-
বাইডেনকে বিজয়ী ঘোষণা করল ডিসিশন ডেস্ক; 'বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট'
নভেম্বর ০৬, ২০২০ ২১:২৬জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'ডিসিশন ডেস্ক'। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।
-
জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনঃগণনা হবে; বাইডেনের জয় কি আটকে যাচ্ছে?
নভেম্বর ০৬, ২০২০ ২০:১০মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে চূড়ান্ত জয়ের আশা বাড়িয়ে তুলেছিলেন জো বাইডেন। ক্রমেই বাড়ছিল ব্যবধান। ট্রাম্পের চেয়ে দেড় হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন তিনি।
-
ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে পারেন বাইডেন: সৌদি সাবেক গোয়েন্দা প্রধান
নভেম্বর ০৬, ২০২০ ১৫:০৮সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় শর্তসাপেক্ষে ফিরে আসতে পারেন।
-
নিশ্চিত জয়ের পথে বাইডেন: জোরদার হচ্ছে নিরাপত্তা; বাসভবনের আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ
নভেম্বর ০৬, ২০২০ ১৩:২৭মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন ও এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ।
-
জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোটে এগিয়ে বাইডেন: স্পেকটেটর ইনডেক্সের তথ্য
নভেম্বর ০৬, ২০২০ ১২:২৯মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণণা এখনও চলছে। খুব শিগগিরই জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট গণনা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। স্পেকটেটর ইনডেক্স নামের একটি গণমাধ্যম জানিয়েছে, এরইমধ্যে ট্রাম্পকে সেখানে পেছনে ফেলেছেন বাইডেন।
-
বিজয়ের দ্বারপ্রান্তে জো বাইডেন: তবুও আদালতে যাবেন ক্ষিপ্ত প্রেসিডেন্ট ট্রাম্প
নভেম্বর ০৫, ২০২০ ১৩:০৭আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন শেষ পর্যন্ত আইনি বিতর্কে পর্যবসিত হবে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে।
-
হোয়াইট হাউজের পথে ডেমোক্র্যাট প্রার্থী: বাইডেন ২৬৪ ট্রাম্প ২১৪
নভেম্বর ০৫, ২০২০ ০২:৩৬আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী।
-
উইসকনসিনে বাইডেনের জয়: বাইডেন ২৪৮, ট্রাম্প ২১৩
নভেম্বর ০৪, ২০২০ ২২:২০মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যে তিনি মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ ভোট বেশি পেয়েছেন। এই অঙ্গরাজ্যে ১০টি ইলেকটোরাল ভোট রয়েছে।