-
‘ইরানের ৬০০ কোটি ডলার অর্থ তেহরানকে দিতে কাতার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে’
জানুয়ারি ২৮, ২০২৪ ০৭:২১কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুররহমান বিন জাসিম আলে সানি বলেছেন, সম্প্রতি ইরানের তেল বিক্রির যে ৬০০ কোটি ডলার অবমুক্ত করা হয়েছে তা তেহরানকে দেয়ার প্রতিশ্রুতিতে দোহা অটল রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রশাসন দাবি করেছিল, ইসরাইল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর প্রতি ইরানের সমর্থনের কারণে কাতারে থাকা দেশটির ওই অর্থ আবার আটকে দেয়া হয়েছে।
-
কাতারে ৬০০ কোটি ডলার আটকে দেয়ার খবর সঠিক নয়: ইরান
অক্টোবর ১৩, ২০২৩ ১০:৪৯সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে ছাড় পাওয়া ইরানের ৬০০ কোটি ডলার এবার কাতারে আটকে দেয়া হয়েছে বলে যে দাবি আমেরিকা করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। সম্প্রতি আমেরিকার সঙ্গে এক বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়া থেকে ইরানের পাওনা ৬০০ কোটি ডলার কাতারের দু’টি ব্যাংকে স্থানান্তর করা হয়।
-
ইসরাইলি মুদ্রার দরপতন, শেকেলের মূল্য ৮ বছরের মধ্যে সর্বনিম্নে
অক্টোবর ১০, ২০২৩ ১৫:৫৪ইহুদিবাদী ইসরাইলের ভেতরে হামাসের অভিযান অব্যাহত থাকার কারণে ইসরাইলি মুদ্রা শেকেলের দরপতন ঘটেছে। আন্তর্জাতিক গলমাধ্যমগুলো খবর দিচ্ছে যে, ডলারের বিপরীতে শেকেলের দর প্রায় ৮ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে।
-
ইউক্রেনের জন্য বড় রকমের বাজেট কাটছাঁটের প্রস্তাব মার্কিন আইন প্রণেতাদের
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৩:৩১ইউক্রেনের জন্য বড় রকমের তহবিল কাটছাঁটের প্রস্তাব দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যখন বাজেট স্বল্পতার জন্য মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন এই তহবিল কাটছাঁটের প্রস্তাব দেয়া হলো। অবশ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আমেরিকার পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
-
'ইউক্রেন যুদ্ধে ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ করেছে আমেরিকা'
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১৬:০৯হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বাইডেন প্রশাসন ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে।
-
যুদ্ধের পেছনে ইউক্রেন প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১১:৩০ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রেজনিকভ বলেছেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা তিন ভাগ মিত্র দেশগুলো দিয়েছে।
-
অনির্ভরযোগ্য’ মুদ্রা ডলার ব্যবহার বাদ দেবে রাশিয়া: ল্যাভরভ
সেপ্টেম্বর ০২, ২০২৩ ০৬:০৪রাশিয়া বলেছে, মার্কিন সরকার ডলারকে তার আন্তর্জাতিক ভূমিকা পালন করতে দিচ্ছে না বলে ভবিষ্যতে এই ‘অনির্ভরযোগ্য’ মুদ্রা ব্যবহার বাদ দেবে মস্কো।
-
ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে ডলারের ব্যবহার বাতিল অবশ্যম্ভাবি
আগস্ট ২৩, ২০২৩ ০৮:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে মার্কিন ডলারের ব্যবহার বাতিল একটি অনিবার্য প্রক্রিয়া। আন্তর্জাতিক এই জোটের সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দ্রুতই ডলারের ব্যবহার বাতিল হয়ে যাবে।
-
'দক্ষিণ কোরিয়ায় আটক সম্পদ অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে'
আগস্ট ১২, ২০২৩ ১০:১১ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যে আটক অর্থ রয়েছে তা অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত তুলে দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রির ৬০০ কোটি ডলার গত কয়েক বছর আটকে রেখেছে।
-
কোরিয়া ও ইরাকে আটক ১০ বিলিয়ন ডলার অর্থ মুক্ত করল ইরান
আগস্ট ১১, ২০২৩ ১০:৫২দক্ষিণ কোরিয়া ও ইরাকে অবৈধভাবে আটক ইরানের ১০ বিলিয়ন ডলার অর্থ সফলভাবে দেশে আনার ব্যবস্থা করতে পেরেছে তেহরান।