-
৫ দফা দাবিতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, বিপাকে কর্তৃপক্ষ
মার্চ ১৮, ২০১৯ ১৮:১২দীর্ঘ আটাশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠান করে সংকটের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ধিক্কার জানিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা
মার্চ ১৮, ২০১৯ ১৪:৪৫ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ধিক্কার জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। আজ (সোমবার) বিকেল ৫ টায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন স্বতন্ত্র জোটের ভিপি পদের প্রার্থী অরণি সেমন্তি খান।
-
ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে কাজ করবে: ডাকসু নেতাদের প্রতি শেখ হাসিনা
মার্চ ১৬, ২০১৯ ২০:১৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ছাত্রসমাজের জন্য কাজ করতে ডাকসু’র নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (শনিবার) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ ডাকসুর নেতাদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
-
প্রধানমন্ত্রীর মাঝে আমার মায়ের চেহারাটা খুঁজে পেয়েছি: ভিপি নূর
মার্চ ১৬, ২০১৯ ২০:০৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে ছোটবেলায় হারানো মায়ের চেহারা ‘খুঁজে পেয়েছেন’ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। আজ (শনিবার) বিকেলে গণভবনে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
-
প্রো-ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
মার্চ ১৫, ২০১৯ ২২:১২ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা প্রো-ভিসি অধ্যাপক মুহাম্মদ সামাদের আশ্বাসে অনশন ভেঙেছেন। শুক্রবার মধ্যরাত ১২টার দিকে লাচ্ছি ও পানি পানের মধ্য দিয়ে তারা এই কর্মসূচির ইতি টানেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
-
ডাকসু নির্বাচনে অনিয়মের তদন্ত ও ব্যবস্থা চান ড. আরেফিন সিদ্দিক
মার্চ ১৫, ২০১৯ ১৯:৫৭ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আর ওইসব ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে ও অনশনে বসেছে। ফলে এসব বিষয়ে খতিয়ে একান্ত জরুরি। রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
-
আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী
মার্চ ১৪, ২০১৯ ২০:২৫ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছেন পাঁচ ছাত্রী। আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় রোকেয়া হল গেটে ডাকসুতে আন্তর্জাতিক সম্পাদক পদে অংশ নেওয়া শ্রবণী শফিক দিপ্তী এ ঘোষণা দেন। একই সঙ্গে অনশন ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানান তিনি।
-
ডাকসু'র পুনর্নির্বাচন দাবি নতুন ভিপির: ভিসি বললেন 'সম্ভব নয়'
মার্চ ১৩, ২০১৯ ১৬:২০ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। একইসঙ্গে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
-
ডাকসুতে পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই: ঢাবি প্রোভিসি
মার্চ ১২, ২০১৯ ১৩:৩৭ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রোভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, যে যাই বলুক, যে দাবিই উঠুক না কেন, ডাকসুতে পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই।
-
ডাকসু নির্বাচন: বিশ্ববিদ্যালয়ের সংকট ও অস্থিরতা নিয়ে বিশ্লেষক প্রতিক্রিয়া
মার্চ ১২, ২০১৯ ১৩:০১দীর্ঘ আটাশ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে নতুন করে সংকট ও অস্থিরতার কবলে পড়েছে বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়।