-
চীন সম্পর্কে কথা বলতে ভয় পান মোদি: ওয়াইসি
অক্টোবর ১৯, ২০২১ ১৫:০৯ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, চীন সম্পর্কে কথা বলতে ভয় পান মোদি। এমন মনে হয় যেন চায়ে কখনও কখনও চিনিও দেন না, যদি চিন বেরিয়ে যায়!’
-
'জম্মু-কাশ্মীরে সংখ্যালঘুদের স্পষ্টভাবে টার্গেট করা হয়েছে'
অক্টোবর ১৬, ২০২১ ১৫:২৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘জম্মু-কাশ্মীরে হত্যাকাণ্ডের ঘটনা আচমকা বেড়ে গেছে। সংখ্যালঘুদের স্পষ্টভাবে টার্গেট করা হয়েছে। এর তীব্র নিন্দা করা উচিত। আমরা এটা করেছি এবং আমি আবার নিন্দা জানাচ্ছি।’ তিনি আজ (শনিবার) নয়া দিল্লীতে কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে ওই মন্তব্য করেন।
-
মোদি সরকারকে ফ্যাসিস্ট বললেন ইমরান খান
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৭:০২পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ আমেরিকার অকৃতজ্ঞতা ও আন্তর্জাতিক দ্বৈত অবস্থানের শিকার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (শুক্রবার) এ কথা বলেন।
-
৩ বছর পর মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিল পাকিস্তান
সেপ্টেম্বর ২৩, ২০২১ ০২:৫১পাকিস্তান সরকার তিন বছর পর অবশেষে দেশটির আকাশসীমা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সংস্থার সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেয়ার সুবিধার্থে এই অনুমতি দিল ইসলামাবাদ।
-
আন্তর্জাতিক দুনিয়া মনে করছে, মোদির বিকল্প মুখ মমতা: কুণাল ঘোষ
সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৩:৫২ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, আন্তর্জাতিক দুনিয়া মনে করছে, নরেন্দ্র মোদির বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
মোদির সাহস থাকলে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতেন
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১৪:৪৫ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মোদির সাহস থাকলে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতেন। তিনি আজ (মঙ্গলবার) বিহারের রাজধানী পাটনায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
'সরকার চালাতে তালেবানের সক্ষমতা শিগগিরি জানতে পারবে ভারত'
আগস্ট ২৬, ২০২১ ১৪:৩৯তালেবানের শীর্ষ পর্যায়ের খ্যাতিমান নেতা শাহাবুদ্দিন দিলওয়ার বলেছেন, আফগানিস্তানের সরকার পরিচালনার ক্ষেত্রে তালেবানের সক্ষমতা সম্পর্কে ভারত শিগগিরই জানতে পারবে।
-
আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার নির্দেশ দিলেন মোদি
আগস্ট ২৩, ২০২১ ১৫:১৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওই তথ্য দিয়েছেন। আগামী ২৬ আগস্ট সকাল ১১ টায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে।
-
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না'
আগস্ট ২২, ২০২১ ১৪:৪৭‘জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু-কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আবেদন জানিয়েছেন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’–এর ওয়েবসাইটে প্রকাশ, গতকাল (শনিবার) মেহেবুবা বলেন, জম্মু-কাশ্মীরকে পুনরায় ‘বিশেষ মর্যাদা’ দেওয়া উচিত। তিনি বলেন, তালেবান আমেরিকাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেদিন ধৈর্যের পরীক্ষা ভেঙে যাবে, আপনিও থাকবেন না, অদৃশ্য হয়ে যাবেন।
-
আফগান পরিস্থিতি সম্পর্কে মোদি ও জয়শঙ্করের নীরবতা রহস্যময়: কংগ্রেস মহাসচিব
আগস্ট ১৭, ২০২১ ০৭:১১আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ‘রহস্যময় নীরবতা’ ভেঙে প্রতিবেশী দেশটি সম্পর্কে তাদের পরবর্তী কৌশল কী- তা দেশকে জানানো উচিত।