ট্যাঙ্কার ট্র্যাকার্স: ইরান ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে
https://parstoday.ir/bn/news/iran-i158764-ট্যাঙ্কার_ট্র্যাকার্স_ইরান_৪৬_লাখ_ব্যারেল_অপরিশোধিত_তেল_লোড_করেছে
পার্সটুডে- তেলবাহী জাহাজ ট্র্যাকিং সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, ইরান রপ্তানি টার্মিনালগুলোতে ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে।
(last modified 2026-04-27T08:19:37+00:00 )
এপ্রিল ২৭, ২০২৬ ১৬:৩২ Asia/Dhaka
  • ট্যাঙ্কার ট্র্যাকার্স: ইরান ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে

পার্সটুডে- তেলবাহী জাহাজ ট্র্যাকিং সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, ইরান রপ্তানি টার্মিনালগুলোতে ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে।

তেলবাহী জাহাজ পর্যবেক্ষণকারী এই প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, এই লোডিং কার্যক্রম ইরানকে তাদের তেল সংরক্ষণ ক্ষমতা থেকে আরও কয়েক দিন অতিরিক্ত সুবিধা নিতে সাহায্য করবে এবং স্থলভিত্তিক (অনশোর) ট্যাংকগুলোর ওপর চাপ কমাবে।

এই খবরটি এমন সময় প্রকাশিত হয়েছে, যখন বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান এখনও তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটি থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে, ইরানের ট্রানজিট পথগুলো অবরুদ্ধ করতে মার্কিন নৌবহর ব্যর্থ হয়েছে। 

ইরান অবরোধ সত্ত্বেও রপ্তানি অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/এস এ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন